আর্কাইভ
লগইন
হোম
হাম
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের ও হাম সন্দেহে আরও দুইজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১,১৫৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ২৫,৯৩৫ জন।
12 ঘন্টা আগে
হামে দিশেহারা অভিভাবক, নেই স্পষ্ট নির্দেশনা : ডা. তাসনিম জারা
হামে দিশেহারা অভিভাবক, নেই স্পষ্ট নির্দেশনা : ডা. তাসনিম জারা
2026-04-06
দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাবের মধ্যে শিশুদের নিয়ে চরম উদ্বেগে আছেন অভিভাবকরা। তবে এই পরিস্থিতিতে সরকার থেকে স্পষ্ট দিক-নির্দেশনা না পাওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। আজ সোমবার (৬ এপ্রিল) রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক প্যানেল আলোচনায় তিনি এসব কথা বলেন। সাতটি বেসরকারি উন্নয়ন সংস্থার জোট ‘কোয়ালিশন ফর অ্যাডভান্সিং ইক্যুালিটি অ্যান্ড জাস্টিস ‌সমতা ন্যায়বিচার প্রতিষ্ঠায়’ নতুন সরকারের প্রতিশ্রুতি, বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।