ফিনালিসিমা আয়োজনের আলোচনায় ৩ দেশের নাম
আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে ফিনালিসিমার ভেন্যু নির্ধারণের সিদ্ধান্ত শনিবার পর্যন্ত পিছিয়ে দিয়েছে উয়েফা ও কনমেবল। গতকাল শুক্রবার এক বৈঠকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া অংশ নেন।
আর্জেন্টিনার গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তাপিয়া ও কনমেবল সভাপতি আলেহান্দ্রো দোমিনগেজ পর্তুগাল, ইংল্যান্ড বা ইতালিতে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছেন।
দুই কনফেডারেশনের প্রতিনিধিরা আজ শনিবার আবার বৈঠকে বসবেন। ইউরো চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের মধ্যে এই ম্যাচটি মূলত ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সেটা সরিয়ে নেওয়া হয়।