রাজশাহীতে হামে ৪ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৭ জন
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, একই সময়ে নতুন করে সাসপেক্টেড হামে আক্রান্ত ২৭ জন ভর্তি হয়েছে হাসপাতালে। এই সময় চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ২৪ জন রোগী। বর্তমানে রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩২ জনে।