আর্কাইভ
লগইন
হোম
মো. তৌহিদ হোসেন
ব্রিটিশ সাংবাদিক স্যার উইলিয়াম মার্ক টালি মৃত্যুতে পররাষ্ট্র উপদেষ্টার শোকবার্তা
প্রবীণ ব্রিটিশ সাংবাদিক স্যার উইলিয়াম মার্ক টালির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গতকাল সোমবার (২৬ জানুয়ারি) এক শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় ব্যাপক ও সাহসী প্রতিবেদন প্রচারের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সমর্থন ও সহমর্মিতা আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন স্যার উইলিয়াম মার্ক টালি। সে কারণে তিনি সব সময় বাংলাদেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। পররাষ্ট্র উপদেষ্টা আরও স্মরণ করেন, ১৯৭১ সালে বিবিসি রেডিওতে স্যার টালির প্রচারিত সংবাদ ছিল বাংলাদেশের মানুষের জন্য তথ্য ও প্রেরণার অন্যতম প্রধান উৎস। বাংলাদেশের পক্ষ থেকে স্যার উইলিয়াম মার্ক টালির শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানান পররাষ্ট্র উপদেষ্টা।
2026-01-27
আজ ঢাকায় আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী
আজ ঢাকায় আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী
2025-08-23
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজ শনিবার (২৩ আগস্ট) দুপুরে দুই দিনের সফরে ঢাকায় আসছেন। একটি বিশেষ ফ্লাইটে দুপুর ২টার দিকে তিনি ঢাকায় পৌঁছাবেন। গতকাল শুক্রবার (২৩ আগস্ট) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর ইসহাক দার ২৩-২৪ আগস্ট বাংলাদেশ সফর করবেন। ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ বিভিন্ন নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। গতকাল শুক্রবার (২৩ আগস্ট) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর ইসহাক দার ২৩-২৪ আগস্ট বাংলাদেশ সফর করবেন। ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনসহ বিভিন্ন নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।
প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর: নতুন করে স্বপ্ন দেখছেন প্রবাসী বাংলাদেশিরা
প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর: নতুন করে স্বপ্ন দেখছেন প্রবাসী বাংলাদেশিরা
2025-08-10
প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফরে যাচ্ছেন আগামিকাল সোমবার (১১ আগস্ট)। ইতোমধ্যে তার এ সফর নিয়ে প্রবাসীদের মধ্যে নতুন স্বপ্নের পারদ ক্রমেই বাড়ছে। অন্তর্বর্তী সরকার প্রধানের এ সফরের মাধ্যমে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বাংলাদেশের অন্যতম শ্রমবাজারটি খুলতে পারে- এমন আশায় বুক বাঁধছেন প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সফরটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। সফরে কী পেতে যাচ্ছে নতুন বাংলাদেশ? বন্ধ শ্রমবাজার কি আবার খুলবে? এমন নানা প্রশ্ন প্রবাসীদের মনে। মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী মো. আনিছুর রহমান বলেন, ‘দীর্ঘদিনের সাধারণ শ্রমিক ও শিক্ষিত শ্রেণির মানুষেরও আশা এবার যেন বন্ধ শ্রমবাজার খুলে যায়। তাহলে দেশ থেকে অনেক মানুষের মালয়েশিয়ায় কর্মসংস্থান হবে। সেই সঙ্গে প্রবাসী ১২ লাখ বাংলাদেশির অন্যান্য সমস্যারও সমাধান হবে।’