ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার প্রতিবাদ করায় খুন, সহিংস ঝিনাইদহ শহর
ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জ্বালানি তেলের মাপে কম দেওয়া নিয়ে বাকবিতণ্ডায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারির যোদ্ধা নীরব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় সহিংস হয়ে উঠেছে ঝিনাইদহ শহর।
গতকাল শনিবার (০৭ মার্চ) রাতে এই হত্যাকাণ্ডের পর শহরের আরাপপুর এলাকায় সৃজনী ফিলিং স্টেশনে অজ্ঞাত ব্যক্তিরা পুলিশের উপস্থিতিতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। এর পূর্বে আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদের বাড়ি এবং ইউনিলিভার ডিপোতে হামলা চালানো হয়।