Tuesday, February 24, 2026
২৪.৯°C
আর্কাইভ
English
বাংলা
লগইন
সব খবর
প্রধান সংবাদ
জাতীয়
রাজনীতি
বাংলাদেশ
আন্তর্জাতিক
অর্থনীতি
আইন-আদালত
খেলাধুলা
বিনোদন
শিক্ষা
স্বাস্থ্যসেবা
তথ্য-প্রযুক্তি
লাইফস্টাইল
গণমাধ্যম
পর্যটন
প্রবাস
অপরাধ
দুর্ঘটনা
জব কর্ণার
অনুসন্ধান
সর্বশেষ সংবাদ
হোম
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম
তারেক রহমান সন্ধ্যায় চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের বাসায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারেক রহমান প্রথমে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং পরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠনের পথে রয়েছে বিএনপি। আগামিকাল ১৭ ফেব্রুয়ারি সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
2026-02-16
জুলাই সনদের আইনি স্বীকৃতি নির্বাচনের আগেই দিতে হবে: চরমোনাই পীর
2025-08-20
আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছি: চরমোনাই পীর
2025-04-09