এখন ইরানের ‘পূর্ণ নিয়ন্ত্রণে’ হরমুজ প্রণালী
ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরসিপি) দাবি করেছে, জ্বালানি বাণিজ্যের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী এখন তাদের 'পূর্ণ নিয়ন্ত্রণে' রয়েছে।
গত মঙ্গলবার (০৩ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সিতে দেওয়া এক বিবৃতিতে আইআরসিপি নৌবাহিনীর কর্মকর্তা মোহাম্মদ আকবরজাদে এই ঘোষণা দেন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমানে এই জলপথ দিয়ে যাতায়াতকারী যে কোনো জাহাজ ক্ষেপণাস্ত্র হামলা বা ড্রোন হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে।