আর্কাইভ
লগইন
হোম
স্থায়ী কমিটি
এবারে বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন
প্রতি বছর ঘুরে আবারও এলো ঈদ। ক্ষমতাসীন দল বিএনপির শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকা ও পারিবারিক পরিমণ্ডলে ঈদ উদযাপনের প্রস্তুতি নিয়েছেন। কেউ ঢাকায় থেকে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন, আবার কেউ যাবেন নিজ জেলায়, সেখানে স্থানীয়দের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেবেন। দলীয় সূত্র জানিয়েছে, এবারের ঈদে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর দিকেও গুরুত্ব দিচ্ছেন নেতারা। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেবেন। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় রাজধানীর সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠেয় এই জামাতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঈদের দিন সকাল ১০টায় রাজধানীর যমুনায় রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এ অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের কেউ কেউ যোগ দিতে পারেন। সকালে জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের পর এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
4 দিন আগে
ঐতিহাসিক মুহূর্তে এনসিপির ‘বিচক্ষণতার অভাব’ হয়েছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঐতিহাসিক মুহূর্তে এনসিপির ‘বিচক্ষণতার অভাব’ হয়েছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
2025-10-18
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানকে একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন। গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের রাজনৈতিক দলগুলো যে সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করে, আজকে তার আরেকটা নিদর্শন দেখা গেল যে জাতির প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে দলগুলো সব এক হয়ে কাজ করতে পারে। যেসব দল এতে স্বাক্ষর করেনি, তারা আরো কথা বলে স্বাক্ষর করতে পারবে বলে আশাবাদ জানান তিনি। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যাদের জুলাই ঘিরে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তাদের না থাকাকে ‘ভুল-বোঝাবুঝি’ বলে মনে করেন মির্জা ফখরুল। ‘আমাদের সঙ্গে আলোচনায়, ঐকমত্য কমিশনে যে আলোচনা হয়েছে, তারা প্রায় সব ব্যাপারে পজিটিভ ছিল। যে ব্যাপারটায় সমস্যা আছে, সেটা আলোচনার মাধ্যমে, পরেও তারা এ ব্যাপারে আলোচনা করতে পারত, সেটা নিয়ে আমরা পরে আরো বসতে পারতাম, কথা বলতে পারতাম। আমি মনে করি, এটা বিচক্ষণতার অভাব হয়েছে তাদের, না হলে তারা অবশ্যই এটা সই করত আজকে।’ তবে এটাকে বিভক্তি বলে মনে করছেন না বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুলসহ বিস্ফোরক মামলা থেকে ৬৬ জনকে অব্যাহতি
মির্জা ফখরুলসহ বিস্ফোরক মামলা থেকে ৬৬ জনকে অব্যাহতি
2025-09-17
মোটরসাইকেল পোড়ানোর অভিযোগে রাজধানীর রমনা থানার বিস্ফোরক আইনের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬৬ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ অব্যাহতির এই আদেশ দেন। অব্যাহতি পাওয়া ব্যাক্তিদের মধ্যে আছেন- দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, হাবিব উন নবী খান সোহেল, মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, বিএনপি নেতা সুলতান সালাহ উদ্দিন টুকু, ফজলুল হক মিলন, এসএম রবিউল ইসলাম নয়ন, তাবিথ আউয়াল, জহির উদ্দিন স্বপন প্রমুখ।
এই নির্বাচন বিএনপিকে একটি সতর্ক সংকেত দিয়েছে: সেলিমা রহমান
এই নির্বাচন বিএনপিকে একটি সতর্ক সংকেত দিয়েছে: সেলিমা রহমান
2025-09-11
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, পতিত সরকারের দোসরদের কারণে ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি হয়েছে। এই নির্বাচন বিএনপিকে একটি সতর্ক সংকেত দিয়েছে। সেলিমা রহমান বলেন, আপনারা দেখেছেন ডাকসু নির্বাচনে আওয়ামী লীগের দোসরদের সাথে মিলে আরেকটি রাজনৈতিক দল কীভাবে খেলা খেললো। এগুলো আপনাদের বুঝতে হবে, জানতে হবে এবং এখন থেকে কাজ করতে হবে। গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বরিশাল মহানগর মহিলাদলের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বলেন।