আর্কাইভ
লগইন
হোম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
উপদেষ্টা মাহফুজ আলমকে বোতল নিক্ষেপকারীর পরিচয় প্রকাশ
উপদেষ্টা মাহফুজ আলমকে বোতল নিক্ষেপকারীর পরিচয় প্রকাশ
2025-05-15
অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন এসময় তাকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (১৪ মে) রাত ১০টার দিকে পুলিশি ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছিলেন তিনি। এমন সময় তাকে লক্ষ্য করে একটি পানির বোতল নিক্ষেপ করা হলে সেটি গিয়ে উপদেষ্টার মাথায় আঘাত করে। জানা যায়, বোতল নিক্ষেপকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে ভিডিও দেখে তাকে চিহ্নিত করা হয়েছে। বোতল নিক্ষেপকারী ওই যুবকের নাম ইশতিয়াক হোসেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৯তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাকরাইল মোড়ে সড়কে অবস্থান
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাকরাইল মোড়ে সড়কে অবস্থান
2025-05-15
আজ বৃহস্পতিবারও (১৫ মে) রাজধানীর কাকরাইল মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের চলমান আন্দোলন অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার এবং ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। গতকাল বুধবার (১৪ মে) দুপুর থেকে শুরু হওয়া কর্মসূচি রাতেও কাকরাইল মসজিদ মোড়ে অবস্থানের মাধ্যমে অব্যাহত থাকে। আজ সকাল থেকে নতুন করে শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দিচ্ছেন। ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাকিব হাসান জানান, সকালে ৩টি বাসে করে শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দিতে রওনা দিয়েছেন। ঢাকার বিভিন্ন স্থান থেকেও শিক্ষার্থীরা এসে একাত্মতা প্রকাশ করছেন। কাকরাইল মসজিদ মোড়ে সরজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা কেউ সড়কে শুয়ে, কেউ বসে স্লোগান দিচ্ছেন—‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘চুপ কেন যমুনা, খালি হাতে ফিরবো না’।