ফোনে নতুন উপায়ে হচ্ছে অর্থ প্রতারণা, সতর্ক থাকবেন যেভাবে
আমাদের ফোনে পূর্ণ সিগন্যাল, নির্বিঘ্নে চলছে ফাইভ–জি। এমন সময় হঠাৎ একটি এসএমএস এলো—‘ব্যাংকের কেওয়াইসি আপডেট না করলে অ্যাকাউন্ট বন্ধ’, বা ‘বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ কেটে দেওয়া হবে’। বার্তাটি এতটাই বিশ্বাসযোগ্য যে সন্দেহ করার সুযোগই থাকে না। কিন্তু অজান্তেই ঠিক তখনই আমাদের ফোনকে কাছাকাছি থাকা একটি ভুয়া মোবাইল টাওয়ার জোরপূর্বক টু-জি নেটওয়ার্কে নামিয়ে দিয়েছে। আর সেই সুযোগে প্রতারকরা পাঠাচ্ছে ফাঁদ পাতা মেসেজ।
প্রযুক্তির এই নতুন কৌশলে দেশজুড়ে বাড়ছে এসএমএস প্রতারণা। প্রযুক্তিবিদদের মতে, বয়স্ক থেকে শুরু করে নিয়মিত স্মার্টফোন ব্যবহারকারী—সবারই এখন বাড়তি সতর্ক থাকা জরুরি।