আর্কাইভ
লগইন
হোম
আত্মহত্যা
ইনস্টাগ্রামে আত্মহত্যার অনুসন্ধান করলেই জেনে যাবে কিশোর-কিশোরীর বাবা-মা
কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে বাড়তে থাকা উদ্বেগের মুখে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ‘মেটা’-এর মালিকানাধীন প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম। এখন থেকে কোনো কিশোর বা কিশোরী যদি ইনস্টাগ্রামে বারবার আত্মহত্যা বা আত্মক্ষতি (self-harm) সংক্রান্ত কোনো বিষয় অনুসন্ধান (search) করে, তবে স্বয়ংক্রিয়ভাবে তার অভিভাবকদের কাছে সতর্কবার্তা বা নোটিফিকেশন চলে যাবে।
2026-03-05
চ্যাটজিপিটির কাছে প্রতিদিন লাখো মানুষ ‘আত্মহত্যা’র ইচ্ছা জানায়
চ্যাটজিপিটির কাছে প্রতিদিন লাখো মানুষ ‘আত্মহত্যা’র ইচ্ছা জানায়
2025-10-28
আমরা প্রতিদিনই কিছু না কিছু জানতে চ্যাটজিপিটির শরণাপন্ন হচ্ছি। এই নির্ভরতা নিয়ে অনেকেই সমালোচনা করছেন, আবার প্রযুক্তি উন্নতি হিসেবে একে বাহবা দিচ্ছে অনেকে। কিন্তু এবার চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই জানিয়েছে, প্রতিদিন তাদের এই এআই চ্যাটবটটির কাছে লাখো মানুষ ‘আত্মহত্যা’র ইচ্ছা প্রকাশ করছে। গত সোমবার (২৭ অক্টোবর) এক ব্লগপোস্টে এই তথ্য জানিয়েছে ওপেনএআই। চ্যাটবটটি কীভাবে এসব সংবেদনশীল কথোপকথন পরিচালনা করে, সে সম্পর্কে একটি আপডেটের অংশ হিসেবে এই তথ্য প্রকাশিত হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানসিক স্বাস্থ্যের সমস্যা কীভাবে ও কতটা বাড়িয়ে তুলতে পারে সে প্রসঙ্গে জানাতে গিয়ে এ তথ্য জানিয়েছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি বলছে, প্রতি সপ্তাহে এক মিলিয়নেরও বেশি চ্যাটজিপিটি ব্যবহারকারী এমন বার্তা পাঠান যেখানে ‘আত্মহত্যার পরিকল্পনা বা ইচ্ছার স্পষ্ট ইঙ্গিত’ পাওয়া যায়।