আর্কাইভ
লগইন
হোম
ইমরান খান
আদালতের নির্দেশ পেলে হাসপাতালে নেওয়া হবে ইমরান খানকে: পাকিস্তান সরকার
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ বলেছেন, আদালত নির্দেশ দিলে কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর করা যেতে পারে। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) ক্যাপিটাল টক অনুষ্ঠানে তিনি জানান, রাওয়ালপিন্ডির সেন্ট্রাল জেলে ৫ সদস্যের একটি মেডিকেল বোর্ড দুই দফা ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করেছে। চিকিৎসা নিয়ে পিটিআই সন্তুষ্ট না হলে তারা যেন সুপ্রিম কোর্টে যায় বলেও মন্তব্য করেন তিনি।
4 দিন আগে
ইমরান খানের জামিনে আপত্তি নাই: বিলাওয়াল ভুট্টো-জারদারি
ইমরান খানের জামিনে আপত্তি নাই: বিলাওয়াল ভুট্টো-জারদারি
2025-06-10
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি বলেছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খান জামিনে মুক্তি পেলে তার বা তার দলের কোনো আপত্তি থাকবে না। গতকাল সোমবার (০৯ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গতকাল সোমবার (০৯ জুন) তিনি বলেন, যদি আদালত পিটিআই প্রতিষ্ঠাতাকে জামিনে মুক্তির আদেশ দেন, তাহলে আমরা তার বিরোধিতা করব না।  জামিন তার আইনি অধিকার, এবং আমি বা আমার দল সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করব না। তিনি আরও বলেন, পাকিস্তানে প্রতিটি মামলাই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এবং এই মামলাটিও সেই ধারারই অংশ।