আর্কাইভ
লগইন
হোম
পেসার
আইপিএলে ছিলেন ‘দ্য ফিজ’, পিএসএলে পেলেন ‘বিশেষ নাম’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০১৬ সালের আসরে টম মুডির কোচিংয়ে চ্যাম্পিয়ন হয় সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের শিরোপাজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাজিুর রহমান। আইপিএলের সেই আসরে দুর্দান্ত পারফর্ম করে দলের শিরোপা জয়ে অবদান রাখা মোস্তাফিজকে ‘দ্য ফিজ’ উপাধি দেন হায়দরাবাদের অস্ট্রেলিয়ান কোচ টম মুডি। সেই থেকেই মোস্তাফিজ ‘দ্য ফিজ’ খ্যাতি লাভ করেন। তবে এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়ে নতুন ‘বিশেষ নাম’ পেলেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আগামীকাল (বৃহস্পতিবার) পর্দা উঠছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল)। উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনের দল লাহোর কালান্দার্স। সেখানে খেলতে গিয়ে ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে নতুন বিশেষণ পেলেন এই দুই বাংলাদেশি তারকা।
2026-03-25
বাংলাদেশের ৭ ক্রিকেটার আইপিএল নিলামে
বাংলাদেশের ৭ ক্রিকেটার আইপিএল নিলামে
2025-12-09
সামনের আইপিএল নিলামের ৩৫০ জনের চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। ১ কোটি রুপি ভিত্তিমূল্যে নাম নিবন্ধন করলেও শেষ পর্যন্ত তালিকা থেকে ছাঁটাই পড়েছেন তিনি। তবে সাকিব বাদ পড়লেও নিলামের চূড়ান্ত তালিকায় টিকে গেছেন বাংলাদেশের ৭ ক্রিকেটার। তালিকায় থাকা বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসার সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি, যা নিলামে তার দর বাড়াতে ভূমিকা রাখতে পারে।
ওয়াসিম আকরামের সঙ্গে যোগাযোগ করবে বিসিবি: বুলবুল
ওয়াসিম আকরামের সঙ্গে যোগাযোগ করবে বিসিবি: বুলবুল
2025-10-25
বিশ্ব ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেসার ওয়াসিম আকরাম এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নজর কাড়লেন। সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকারে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন পাকিস্তানের কিংবদন্তি এই তারকা। বিষয়টি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কানে পৌঁছানোর পর তিনি জানিয়েছেন, সুবিধা হলে ওয়াসিম আকরামের সঙ্গে যোগাযোগ করবে বিসিবি। পাকিস্তানের হয়ে ১০৪ টেস্টে ৪১৪ ও ৩৫৬ ওয়ানডেতে ৫০২ উইকেট নিয়ে ইতিহাসের অন্যতম সফল পেসার ওয়াসিম আকরাম। অবিশ্বাস্য রিভার্স সুইং, নিখুঁত ইয়র্কার আর ধারাবাহিক গতি সব মিলিয়ে ‘সুলতান অব সুইং’ উপাধি পেয়েছিলেন তিনি।
আইপিএলের ৩ দল মোস্তাফিজের জন্মদিনে শুভেচ্ছা জানালো
আইপিএলের ৩ দল মোস্তাফিজের জন্মদিনে শুভেচ্ছা জানালো
2025-09-07
বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে আইপিএলের ৩ জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। গত শনিবার ৩০ বছরে পা দিলেন ‘দ্য ফিজ’ নামে পরিচিত বাঁহাতি এই পেসার। সব আইপিএলে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার মোস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শুরু, এরপর মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন তিনি। ২০২৫ সালে তিনি খেলেছেন দিল্লি ক্যাপিটালসে। তার ৩০তম জন্মদিনে চেন্নাই তাকে শুভেচ্ছা জানিয়েছে। তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, ‘বাংলার এক বাঘ, যার সাহস আবার সিংহের মতো। ফিজের জন্মদিন অসাধারণ কাটুক, এই শুভকামনা জানাচ্ছি।’