আর্কাইভ
লগইন
হোম
সাতক্ষীরা
সৌদির সঙ্গে মিল রেখে বাংলাদেশের কয়েকটি এলাকায় ঈদ উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের সাতক্ষীরা, রাজশাহী, শরিয়তপুর ও পিরোজপুরের শতাধিক গ্রামের হাজারো মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। সাতক্ষীরার প্রায় ২০ গ্রামের মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। আজ শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় সদর উপজেলার কুশখালী বাউকোলা এলাকায় তারা ঈদের নামাজ আদায় করেন। কুশখালী বাউকোলা মসজিদে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মওলানা মহব্বত আলী। জামাতে ইসলামকাটি, গোয়ালচত্বর, ভোঁদড়া, ঘোনা, ভাড়খালী, মিরগিডাঙ্গা ও পাইকগাছাসহ আশপাশের অন্তত ২০টি গ্রামের মুসল্লিরা অংশ নেন।
2 দিন আগে
সংবিধানে জুলাই সনদকে অন্তর্ভুক্ত করতে হবে: জাগপা
সংবিধানে জুলাই সনদকে অন্তর্ভুক্ত করতে হবে: জাগপা
2025-07-12
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকী বলেছেন, জুলাই সনদ হবে আমাদের জাতীয় সনদ। যে সনদকে বর্তমানে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে হবে। জুলাই সনদ হবে গণ-অভ্যুত্থানের আনুষ্ঠানিক স্বীকৃতি। তিনি বলেন, জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত না করলে হাজারো শহীদ, জুলাইযোদ্ধা ও আমরা যারা ফ্যাসিস্ট শেখ হাসিনা ও হিন্দুস্তানের বিরুদ্ধে রাজপথে ছিলাম, একদিন সবাইকে অপরাধী হিসেবে গণ্য করা হবে। তাই এই বিষয়ে কোনো আপস চলবে না। জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান জানান, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবিতে দেশজুড়ে গণসংযোগ কর্মসূচি চলছে। এরই অংশ হিসেবে আগস্ট মাসের ০৬ তারিখে ‘খুনি হাসিনাকে ফেরত চাই’ দাবিতে ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।