খাদ্য ব্যবসার সকল লাইসেন্স ওয়ান স্টপ সার্ভিসে দেওয়া হবে: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, খাদ্যদ্রব্যের ব্যবসার সব ধরনের লাইসেন্স ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে দেওয়া হবে। ইতোমধ্যে প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান খাদ্য ব্যবসার সব লাইসেন্স ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে দেওয়া শুরু করেছে। এই কার্যক্রম বাংলাদেশেও চালুর তাগিদ দিয়েছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।
গতকাল রোববার (৮ মার্চ) খাদ্য, মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুছি তমুহিদ সাক্ষাৎ করেন। এই সময় এসব বিষয়ে আলোচনা হয়।
ঐ বৈঠকে বাংলাদেশে জাইকার অর্থায়নে পরিচালিত ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়েও বিস্তারিত আলোচনা হয়। দেশের খাদ্য ব্যবস্থাপনার উন্নয়নে ও বাংলাদেশে আন্তর্জাতিক মানের খাদ্য পরীক্ষার ল্যাব প্রতিষ্ঠায় ঐ প্রকল্পে সহায়তা দিচ্ছে জাইকা।