আর্কাইভ
লগইন
হোম
চিত্রনায়িকা
যুক্তরাষ্ট্রে হাসপাতালে ভর্তি চিত্রনায়িকা মৌসুমীর মা
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঐ অভিনেত্রীর স্বামী ও চিত্রনায়ক ওমর সানি। আজ সোমবার (১৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শাশুড়ির সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন। গণমাধ্যমকে ওমর সানি জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রয়েছেন এবং তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।
3 দিন আগে
৬ দিন মনে হচ্ছে ৬ হাজার বছর: চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
৬ দিন মনে হচ্ছে ৬ হাজার বছর: চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
2025-08-06
ঢালিউডের এই সময়ের একজন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। গত ৩০ জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা মারা যান। এতে মানসিকভাবে ভেঙে পড়েছেন মিষ্টি জান্নাত। বাবাকে হারিয়ে ফেসবুকে দিচ্ছেন একের পর এক আবেগঘন পোস্ট দিচ্ছেন। আজ বুধবার (০৬ আগস্ট) সামাজিকগমাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি লিখেন, ‘শেষবারের মতো বাবাকে ছুঁয়ে দেখেছিলাম, ৬ দিন হলো আর ছুঁয়ে দেখি না। ৬ দিন মনে হচ্ছে ৬ হাজার বছর।’ তিনি লিখেন, ‘জীবন এমন কেন? আমি, আম্মু, আমরা সবাই এই শোক কাটিয়ে উঠতে পারছি না, আর পারবো না হয়তো। কত মানুষের বাবা আছে, আমার বাবা নাই।’ অভিনেত্রীর ভাষ্যে, ‘কতদিন দেখি না বাবা তোমায়। এত বাড়ি-গাড়ি, টাকা-পয়সা দিয়ে কী হবে? বাবাকে তো আর পাবো না।’