আর্কাইভ
লগইন
হোম
চঞ্চল চৌধুরী
‘এমন সিনেমা আগে হয়নি বাংলাদেশে’: নির্মাতা শিহাব শাহীন
এবারে ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে আফরান নিশো অভিনীত সিনেমা ‘দম’। সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও সিনেমাটি নিয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন ‘দাগি’ খ্যাত নির্মাতা শিহাব শাহীন। সিনেমাটি দেখে নিজের মুগ্ধতার কথা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন এই নির্মাতা। তাতে উল্লেখ করেন, দম দেখলাম। চিত্রনাট্য আগেই পড়া ছিল তবুও নতুন লাগলো। এমন সিনেমা এর আগে হয়নি বাংলাদেশে। সবচেয়ে দুর্দান্ত লেগেছে এই সিনেমার পরতে পরতে লুকিয়ে থাকা রাজনীতি। জরুরী রাজনীতি। আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের সংষ্কৃতির যুদ্ধ। সিনেমার নির্মাতা রেদওয়ান রনির নাম উল্লেখ করে শিহাব শাহীন লেখেন, অনেক ইম্পর্টেন্ট একটা সিনেমা বানিয়েছেন।
6 দিন আগে