আর্কাইভ
লগইন
হোম
পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষ
পাকিস্তান–আফগানিস্তান সংঘাত নিরসনে আরব আমিরাতের মধ্যস্থতার প্রস্তাব
সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনের আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে। খবর আল জাজিরার। বিবৃতিতে বলা হয়, বিরোধ মেটাতে প্রজ্ঞা ও সংযমকে অগ্রাধিকার দিতে হবে। দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করতে কূটনৈতিক উপায়ে বিরোধগুলোর সমাধান করতে হবে। এছাড়া, দুই পক্ষের মধ্যে সংলাপ ও আস্থা গড়ে তোলার প্রক্রিয়ায় সহায়তা এবং উভয় দেশের জনগণের জন্য শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে আরব আমিরাত প্রস্তুত রয়েছে বলেও বিবৃতিতে বলা হয়।
2026-02-28