আর্কাইভ
লগইন
হোম
জাতীয় সংসদ নির্বাচন
বিএনপি সরকারের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জোনায়েদ সাকি
বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথ নেওয়ার ডাক পেয়েছেন সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জোনায়েদ সাকি। তিনি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক। গণসংহতি আন্দোলনের একাধিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। গণসংহতি আন্দোলন সূত্রে জানা যায়, মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেলেও কোন মন্ত্রণালয়ের জন্য, পূর্ণ মন্ত্রী না প্রতিমন্ত্রী হিসেবে তিনি শপথ নেবেন, তা নিশ্চিত নয়। কাকে কোন মন্ত্রণালয় দেওয়া হবে, তা নির্ধারণ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
2026-02-17
ঐতিহাসিক মুহূর্তে এনসিপির ‘বিচক্ষণতার অভাব’ হয়েছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঐতিহাসিক মুহূর্তে এনসিপির ‘বিচক্ষণতার অভাব’ হয়েছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
2025-10-18
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানকে একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন। গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের রাজনৈতিক দলগুলো যে সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করে, আজকে তার আরেকটা নিদর্শন দেখা গেল যে জাতির প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে দলগুলো সব এক হয়ে কাজ করতে পারে। যেসব দল এতে স্বাক্ষর করেনি, তারা আরো কথা বলে স্বাক্ষর করতে পারবে বলে আশাবাদ জানান তিনি। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যাদের জুলাই ঘিরে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তাদের না থাকাকে ‘ভুল-বোঝাবুঝি’ বলে মনে করেন মির্জা ফখরুল। ‘আমাদের সঙ্গে আলোচনায়, ঐকমত্য কমিশনে যে আলোচনা হয়েছে, তারা প্রায় সব ব্যাপারে পজিটিভ ছিল। যে ব্যাপারটায় সমস্যা আছে, সেটা আলোচনার মাধ্যমে, পরেও তারা এ ব্যাপারে আলোচনা করতে পারত, সেটা নিয়ে আমরা পরে আরো বসতে পারতাম, কথা বলতে পারতাম। আমি মনে করি, এটা বিচক্ষণতার অভাব হয়েছে তাদের, না হলে তারা অবশ্যই এটা সই করত আজকে।’ তবে এটাকে বিভক্তি বলে মনে করছেন না বিএনপি মহাসচিব।
পাহাড়ে অশান্তি সৃষ্টিকারীদেরকে কড়া হুঁশিয়ারি সারজিসের
পাহাড়ে অশান্তি সৃষ্টিকারীদেরকে কড়া হুঁশিয়ারি সারজিসের
2025-10-06
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পাহাড়ে অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। আজ সোমবার (০৬ অক্টোবর) সকালে নাটোরের কানাইখালি এলাকায় আরপি কনভেনশন হলে আয়োজিত জেলা সমন্বয় সভার আগে এক প্রেস ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। সারজিস আলম বলেন, ৩ পার্বত্য জেলা বাংলাদেশের অংশ। এটা আমাদের সার্বভৌমত্বের অংশ। দেশের সার্বভৌমত্বের সঙ্গে বিন্দু পরিমাণ আপোষ করার কোনো সুযোগ নেই। দেশের ভেতর বসে থেকে হোক আর বাহিরের দেশে বসে থেকে হোক আমাদের পাহাড়ি এলাকা নিয়ে কেউ ষড়যন্ত্র করলে সেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এই বিষয়ে সেনাবাহিনী ও সরকার দেশের সবার সহযোগিতা পাবে।
এই নির্বাচন বিএনপিকে একটি সতর্ক সংকেত দিয়েছে: সেলিমা রহমান
এই নির্বাচন বিএনপিকে একটি সতর্ক সংকেত দিয়েছে: সেলিমা রহমান
2025-09-11
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, পতিত সরকারের দোসরদের কারণে ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি হয়েছে। এই নির্বাচন বিএনপিকে একটি সতর্ক সংকেত দিয়েছে। সেলিমা রহমান বলেন, আপনারা দেখেছেন ডাকসু নির্বাচনে আওয়ামী লীগের দোসরদের সাথে মিলে আরেকটি রাজনৈতিক দল কীভাবে খেলা খেললো। এগুলো আপনাদের বুঝতে হবে, জানতে হবে এবং এখন থেকে কাজ করতে হবে। গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বরিশাল মহানগর মহিলাদলের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বলেন।