শিক্ষাঙ্গনের কোনো ক্ষেত্রে কর আরোপে আমরা বিশ্বাস করি না: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
শিক্ষাঙ্গনের কোনো ক্ষেত্রে কর আরোপে আমরা বিশ্বাস করি না জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষাক্ষেত্রে পর্যায়ক্রমে সব ধরনের ট্যাক্স ও ভ্যাট প্রত্যাহার করার আশ্বাস দিয়েছেন।
প্রতিমন্ত্রী গতকাল সোমবার (০৯ মার্চ) বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য এই কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমরা শুধু সার্টিফিকেটনির্ভর শিক্ষা চাই না। আমরা চাই কর্মমুখী শিক্ষা।