লোকবল নিয়োগ দেবে ইয়ামাহা, প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ সুবিধা
এসিআই মোটরস লিমিটেড ইয়ামাহা ব্র্যান্ডের জন্য লোকবল নিয়োগ দিচ্ছে। প্রতিষ্ঠানটি সিনিয়র/সার্ভিস ইঞ্জিনিয়ার পদে যোগ্য প্রার্থী খুঁজছে। আগ্রহীরা আগামী ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
গত ০২ এপ্রিল থেকে শুরু হওয়া এই নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি পাবেন আকর্ষণীয় সুযোগ-সুবিধা। এর মধ্যে রয়েছে টি/এ, মোবাইল বিল, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাস।