আর্কাইভ
লগইন
হোম
সচিবালয়
ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে সচিবালয় আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে। ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সকাল থেকেই সচিবালয়ে অফিসে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশ করেন তিনি। জানা যায়, দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এরপর দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং চ্যালেঞ্জ নিয়ে একটি বৈঠকে অংশ নেবেন তিনি।
3 দিন আগে
সচিবালয়ে অপরিচিতদের প্রবেশ পাস না দিতে সংশ্লিষ্টদের চিঠি
সচিবালয়ে অপরিচিতদের প্রবেশ পাস না দিতে সংশ্লিষ্টদের চিঠি
2025-11-26
সচিবালয়ে অপরিচিত দর্শনার্থীদের প্রবেশ পাস না দিতে সংশ্লিষ্টদের চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয় প্রবেশে অপরিচিতদের ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে সম্প্রতি সব মন্ত্রণালয় এবং বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিবদের একান্ত সচিব, অতিরিক্ত সচিব এবং যুগ্মসচিবরা বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে দর্শনার্থীদের প্রবেশের জন্য ওটিপি প্রদান করে থাকেন। সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, ওটিপি প্রদানের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে ওটিপি গ্রহণ করে কিছু দর্শনার্থী সচিবালয়ের অভ্যন্তরে প্রবেশ করে বিশৃঙ্খলার সৃষ্টি করছেন। এতে সচিবালয়ের কর্মপরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে। এই কারণে দর্শনার্থীদের অনুকূলে ওটিপি প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি হয়ে পড়েছে।
শহীদ মিনারে ৩য় দিনের মতো শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে
শহীদ মিনারে ৩য় দিনের মতো শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে
2025-11-10
১০ম গ্রেডসহ ৩ দফা দাবি আদায়ে টানা তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। একই সঙ্গে সারাদেশের সব বিদ্যালয়ে কর্মবিরতি চলছে। দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। প্রয়োজনে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে সব শিক্ষক ঢাকা চলে আসবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা। আজ সোমবার (১০ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে দেখা যায়, শিক্ষকরা পুরো শহীদ মিনার চত্বরে ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান করছেন। রোদ থেকে বাঁচতে অনেকে গাছের ছায়ায় মাদুর বিছিয়ে শুয়ে-বসে আছেন। শিক্ষক নেতারা শহীদ মিনারের বেদিতে অবস্থান নিয়ে বক্তব্য দিচ্ছেন। মাঝে মাঝে মাইকে ভেসে আসছে দেশাত্মবোধক ও দাবি আদায়ের কথা-সংবলিত বিভিন্ন গান-কবিতা।