আর্কাইভ
লগইন
হোম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১
সাবেক এমপি ফজলে করিমসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালীন ছাত্রদল নেতা ওয়াসিমসহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। আজ রোববার (০৫ এপ্রিল) বেলা পৌনে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রেজিস্ট্রারের কাছে এই অভিযোগ জমা দেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। এই সময় সঙ্গে ছিলেন প্রসিকিউটর জহিরুল আমিন ও তদন্ত কর্মকর্তা আমিনুর রশিদ।
2026-04-05
গুমের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম দুটি ফরমাল চার্জ দাখিল
গুমের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম দুটি ফরমাল চার্জ দাখিল
2025-10-08
পতিত ও বিগত আওয়ামী সরকারের আমলে আলোচিত গুমের ঘটনায় প্রথম বারের মতো ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুটি ফরমাল চার্জ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। একটিতে শেখ হাসিনাসহ ১৭ এবং অপরটিতে শেখ হাসিনাসহ ১৩ জনকে আসামি করা হয়েছে। আজ বুধবার (৮ অক্টোবর) এই তথ্য জানিয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে-১ এ গুমের অভিযোগে ২টি এবং জুলাই আন্দোলনে গুলি করার অভিযোগে বিজিবির অফিসারদের বিরুদ্ধে ১ টি সহ মোট ৩টি ফরমাল চার্জ দাখিল হয়েছে।