আর্কাইভ
লগইন
হোম
ইনকিলাব মঞ্চ
হাদি হত্যাকাণ্ড নিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি দাবি ইনকিলাব মঞ্চের
ভারতে হাদি হত্যাকাণ্ডের আসামিকে রিমান্ডসহ পুরো প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ সরকারের নীরবতায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করে ৬ দফা দাবি তুলে ধরেছে ইনকিলাব মঞ্চ। গতকাল রোববার (২২ মার্চ) ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানান। এতে বলা হয়, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিরা ভারতের পশ্চিমবঙ্গে আটক হওয়ার পর ১৪ দিনের রিমান্ড শেষে আজ তাদের আদালতে তোলা হয় এবং নতুন করে আবারো ১৪ দিনের হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু এই পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের রহস্যজনক নীরবতা ও নিষ্ক্রিয়তা আমাদের স্তম্ভিত করেছে। আসামিরা ধরা পড়াকে আমরা সরকারের সাফল্য মনে করেছিলাম এবং সেভাবেই উদযাপিত হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি সরকারের ব্যর্থতাকেই আমাদের সামনে টেনে নিয়ে এসেছে।
19 ঘন্টা আগে
আবার শাহবাগ মোড়ে অবস্থান নিলো ইনকিলাব মঞ্চ
আবার শাহবাগ মোড়ে অবস্থান নিলো ইনকিলাব মঞ্চ
2025-12-27
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। আজ শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় ইনকিলাব মঞ্চে নেতাকর্মীসহ ছাত্র-জনতা শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে এসে অবস্থান নেন। এর পূর্বে গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী ও জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা শাহবাগ অবরোধ থাকবেন। এরই ধারাবাহিকতা শাহবাগ চত্বরের রাত্রিযাপন করেন তারা।
ফ্রান্সের প্যারিসে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ
ফ্রান্সের প্যারিসে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ
2025-12-23
ফ্রান্সের প্যারিসে জুলাই বিপ্লবের অন্যতম মুখ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবিতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২২ ডিসেম্বর) প্যারিসের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শহরের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম। অনুষ্ঠান পরিচালনা করেন শাখার সদস্য সচিব মো. সাফওয়াত হোসেন (রাব্বি রাজ)।
‘হাদি হাদি’ স্লোগানে শাহবাগ উত্তাল!
‘হাদি হাদি’ স্লোগানে শাহবাগ উত্তাল!
2025-12-20
শহীদ শরীফ ওসমান হাদির দাফন শেষে শাহবাগে জড়ো হয়েছেন ইনকিলাব মঞ্চসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা। আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টা থেকে তারা সেখানে জড়ো হতে থাকেন। হাদি হত্যার প্রতিবাদে ও দায়ীদের গ্রেফতার-বিচারের দাবিতে তারা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের একের পর এক স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে পুরো শাহবাগ এলাকা। শাহবাগের কিছুটা দূরে নিউ এলিফ্যান্ট রোড থেকেও মিছিল নিয়ে শাহবাগের দিকে যেতে দেখা গেছে অনেনকে। এ সময় বিক্ষোভকারীরা ‘দিল্লী না ঢাকা? ঢাকা ঢাকা’, ‘মোদি না হাদি? হাদি হাদি’ স্লোগানে এলাকা প্রকম্পিত করেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন। ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে শিক্ষার্থী-জনতাকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।