আর্কাইভ
লগইন
হোম
ভিডিও এডিটর
গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশনের পথচলা শুরু হলো
বিশাল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করলো দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ভিডিও এডিটরদের সংগঠন ‘গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশন’। গত শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি রিসোর্টে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান এবং ইফতার মাহফিল সম্পন্ন হয়। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে রাফিদ বিল্লাহকে আহ্বায়ক এবং সুজন শর্মাকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলানিউজটোয়েন্টিফোর-এর হেড অব ডিজিটাল যাকারিয়া ইবনে ইউসুফ, দৈনিক যুগান্তরের হেড অব মাল্টিমিডিয়া অমিত হাসান রবিন, এনপিবি নিউজের হেড অব ডিজিটাল আকরাম হোসেন এবং কিডস ক্রিয়েশন টিভির ব্রডকাস্ট ইনচার্জ হাবিবুল্লাহ সিকদার।
1 দিন আগে