আর্কাইভ
লগইন
হোম
কিংবদন্তি
ভারতীয় কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই!
ভারতীয় সংগীত জগতের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই। তার বয়স হয়েছিল ৯২ বছর। আজ রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত কয়েক মাস ধরেই হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যাসহ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এই শিল্পী। অবস্থার অবনতি হলে গতকাল শনিবার (১১ এপ্রিল) তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
2 দিন আগে
ফরাসি কিংবদন্তী অভিনেত্রী ব্রিজিত বার্দো মারা গেছেন
ফরাসি কিংবদন্তী অভিনেত্রী ব্রিজিত বার্দো মারা গেছেন
2025-12-28
বিশ্ব চলচ্চিত্রের এক বর্ণিল অধ্যায়ের অবসান হলো। ৯১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ফরাসি কিংবদন্তি অভিনেত্রী ও প্রাণী অধিকারকর্মী ব্রিজিত বার্দো। ষাটের দশকের পর্দা কাঁপানো এই অভিনেত্রীর প্রয়াণে বিশ্ব বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বার্দো ছিলেন গ্ল্যামার ও সাহসিকতার এক অনন্য প্রতীক। তবে অবাক করা বিষয় হলো, যখন তার ক্যারিয়ার সাফল্যের তুঙ্গে, ঠিক তখনই রূপালী পর্দা থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। মাত্র ৫০টি সিনেমায় অভিনয় করার পর ১৯৭৩ সালে মাত্র ৩৯ বছর বয়সে অবসরের ঘোষণা দেন এই ফরাসি সুন্দরী। সেই সময় তার এই সিদ্ধান্ত ভক্তদের চমকে দিলেও বার্দো ছিলেন অটল। অভিনয় ছাড়ার সময় এক কালজয়ী উক্তিতে তিনি বলেছিলেন, ‘আমি আমার যৌবন এবং সৌন্দর্য মানুষকে দিয়েছি, এখন আমার জ্ঞান এবং অভিজ্ঞতা প্রাণীদের দেব।’
কারিনা কাপুর ও লিওনেল মেসির সাক্ষাৎ ঘিরে তুমুল আলোচনা
কারিনা কাপুর ও লিওনেল মেসির সাক্ষাৎ ঘিরে তুমুল আলোচনা
2025-12-14
বলিউড তারকা কারিনা কাপুর খানের সঙ্গে আর্জেন্টাইন ফুটবলার সুপারস্টার লিওনেল মেসির সম্ভাব্য সাক্ষাৎ নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। ভারত সফরে থাকা মেসির সঙ্গে মুম্বাইয়ে কারিনা কাপুর খানের দেখা হওয়ার কথা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ইতোমধ্যেই এই সম্ভাব্য সাক্ষাৎ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। প্রতিবেদন অনুযায়ী, ১৪ ডিসেম্বর মুম্বাইয়ে অবস্থানকালে লিওনেল মেসির সঙ্গে দেখা করতে পারেন কারিনা কাপুর খান। মেসির বহুল আলোচিত ‘G.O.A.T India Tour 2025’ শুরুর আগেই এই সাক্ষাৎ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জানা যায়, বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকা বর্তমানে মুম্বাইয়ে রয়েছেন এবং সেখানে একাধিক তারকা ও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার সাক্ষাতের সূচি নির্ধারিত রয়েছে।
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যু: রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও সেলিব্রেটিদের অনুভূতি
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যু: রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও সেলিব্রেটিদের অনুভূতি
2025-11-25
কিংবদন্তি বলিউড অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। গতকাল সোমবার (২৪ নভেম্বর) ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় সিনেমার ‘হি-ম্যান’। ১২ নভেম্বর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে তিনি বাড়ি ফিরেছিলেন; শারীরিক অবস্থাও স্থিতিশীল বলে জানিয়েছিল পরিবার। আগামী ০৮ ডিসেম্বর তার ৯০তম জন্মদিন পালনের প্রস্তুতি চললেও তার আগেই নক্ষত্রের মতো নিভে গেল তার আলো। ধর্মেন্দ্রর প্রস্থান শুধু এক পরিবারের নয়, ভারতীয় বিনোদন জগতেরও বিরাট ক্ষতি। তার মৃত্যুতে রাষ্ট্রপতি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, রাজনীতিক, শিল্পী—সবাই শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।