আর্কাইভ
লগইন
হোম
পাবনা
পাবনা সুজানগর উপজেলার সেই ঘটনায় বিএনপির ৩ নেতা বহিষ্কার
নিজদলের মধ্যে সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে পাবনা জেলাধীন সুজানগর উপজেলার ৩ বিএনপি সদস্যকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন- সুজানগর উপজেলার ভিটবিলা ওয়ার্ড বিএনপির ইসলাম খান, চান্দু খান ও সান্টু খান।
3 দিন আগে
চট্টগ্রামের মীরসরাইয়ে কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় হেলপার নিহত
চট্টগ্রামের মীরসরাইয়ে কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় হেলপার নিহত
2025-09-28
চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে দ্রুতগামী সৌদিয়া পরিবহনের বাসের ধাক্কায় বাসের হেলপার মোহাম্মদ মুরাদ (২৫) নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহত মুরাদ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং মুসলিমপাড়ার বাসিন্দা জামাল হোসেনের ছেলে। আজ ‎রোববার (২৮ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ‎প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হেলপার মুরাদের মৃত্যু হয়। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে প্রথমে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফুটসাল এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক পাবনার রাহবার খান
ফুটসাল এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক পাবনার রাহবার খান
2025-09-20
বাংলাদেশ ফুটসাল দলের নেতৃত্বে নতুন ইতিহাস লিখছেন- পাবনার কৃতি সন্তান রাহবার খান। বিশিষ্ট রাজনীতিক ও শিল্পপতি মরহুম আকরাম আলী খান (সন্জু খান) এর বড় ছেলে রাহবার দেশের ক্রীড়াঙ্গনে প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে নাম লিখিয়েছেন। এএফসি ফুটসাল এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স ২০২৬-এ খেলা অনুষ্ঠিত হচ্ছে মালেশিয়ার কুয়ান্টানে। জানা যায়, দীর্ঘদিন ধরে ফুটসালে নেতৃত্ব ও দক্ষতার পরিচয় দিয়ে আসা রাহবার খান স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় দলে জায়গা করে নেওয়ার পর অধিনায়কত্ব পান। এতে স্থানীয় ক্রীড়ামোদীদের মধ্যে আনন্দ উল্লাস বিরাজ করছে। তারা বলছেন, রাহবার শুধু পাবনার নয়, সমগ্র বাংলাদেশের গর্ব। তার হাত ধরে ফুটসাল খেলায় নতুন প্রজন্ম অনুপ্রাণিত হবে।