আর্কাইভ
লগইন
হোম
মিয়া গোলাম পরওয়ার
দিল্লির কথায় বিভক্তি সৃষ্টি করবেন না: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি সরকার গঠন করেই দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে। তিনি বলেন, জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান সংসদ গঠিত হয়েছে। আপনারা সরকার গঠন করেছেন এবার জুলাই সনদের ভিত্তিতে দেশ পরিচালনায় জাতীয় ঐক্য গড়ে তুলুন। দিল্লির কথায় দেশের ভেতরে বিভেদ সৃষ্টি করবেন না। গতকাল সোমবার বিকালে বগুড়া সদরের বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপনির্বাচনি গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।
2 ঘন্টা আগে
‘নির্বাচনকে উপলক্ষ্য করে বিভিন্ন পরাশক্তি ও এজেন্সি সক্রিয় হবে’: মিয়া গোলাম পরওয়ার
‘নির্বাচনকে উপলক্ষ্য করে বিভিন্ন পরাশক্তি ও এজেন্সি সক্রিয় হবে’: মিয়া গোলাম পরওয়ার
2025-10-26
জাতীয় নির্বাচনকে উপলক্ষ্য করে বিভিন্ন পরাশক্তি ও এজেন্সি সক্রিয় হবে বলে সতর্ক করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, কিন্তু সবাই ঐক্যবদ্ধ থাকলে পরাশক্তি ও অভ্যন্তরীণ শক্তি নির্বাচন ও নতুন দেশ গঠন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারবে না। আজ রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত সেক্রেটারি। গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচনের দিকে যে অভিযাত্রা শুরু হয়েছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে তা এগিয়ে নিতে হবে। ফ্যাসিবাদের বিদায়ের জন্য আমরা যে লড়াই করলাম, আমরা ভেবেছিলাম একটি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর হলে নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের পূরণ হবে। সুশাসন পাবো। বাধাহীন পরিবেশে গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক দল, সাংবাদিক নেতারা মতপ্রকাশের সুযোগ পাবে। রাজনীতি করার সুযোগ পাবে। ছাত্রসংগঠন অবাধ গণতান্ত্রিক পরিবেশ ভোগ করবে। কিন্তু বিস্ময়ের ব্যাপার– অতি সম্প্রতি এই নুরুল হক নুরের ওপর আবার কীভাবে, ফ্যাসিবাদ মুক্ত একটা সমাজে আবার নির্যাতন করা হয়েছে, সেটা দেখে জাতি স্তম্ভিত হয়েছে। তিনি অসুস্থ, তার চলাফেরা, হাঁটতে দেখলেই বোঝা যায় যে তিনি স্বাভাবিক নয়। দেশের বাইরে তিনি চিকিৎসা নিয়ে এসেছেন।
পূর্ণাঙ্গ রায় প্রকাশ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের বিধান বাতিলের
পূর্ণাঙ্গ রায় প্রকাশ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের বিধান বাতিলের
2025-07-08
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করার বিধানসহ ২০১১ সালে আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকারের সময় সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে সন্নিবেশিত করা কয়েকটি বিধান অসাংবিধানিক বলে বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (০৮ জুলাই) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৩৯ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। ২টি রিটে জারি করা রুল নিষ্পত্তি করে যে রায়টি গত বছরের ১৭ ডিসেম্বর দিয়েছিলেন বিচারপতি ফারাহ মাহবুব (বর্তমানে আপিল বিভাগের বিচারপতি) ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ।