আর্কাইভ
লগইন
হোম
শিক্ষামন্ত্রী
যুদ্ধে বিধ্বস্ত হওয়া ৭৭৫টি স্কুল ইতোমধ্যে মেরামত করে ফেলেছে ইরান
ইরানের শিক্ষামন্ত্রী আলিরেজা কাজেমি জানিয়েছেন, মার্কিন-ইসরাইলি হামলায় দেশের ১,৩০০টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর মধ্যে এখন পর্যন্ত ৭৭৫টি স্কুল মেরামত করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এই খবর জানিয়েছে। কাজেমি বলেন, প্রায় ২০টি স্কুল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তেহরান, কেরমানশাহ, ইসফাহান এবং হরমোজগান প্রদেশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, যেসব স্কুলে বেশি ক্ষতি হয়েছে, সেগুলোর মেরামত অক্টোবরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। শিক্ষামন্ত্রী বলেন, হামলার মধ্যেও পড়াশোনা থামেনি। সরাসরি বা অনলাইনে ক্লাস চলেছে। ইরানের টেলিভিশন স্কুলের মাধ্যমেও শিক্ষা কার্যক্রম চালু ছিল।
2 ঘন্টা আগে
বিশ্ববিদ্যালয়গুলো সঠিকভাবে তদারকি করতে ইউজিসিকে নির্দেশ শিক্ষামন্ত্রীর
বিশ্ববিদ্যালয়গুলো সঠিকভাবে তদারকি করতে ইউজিসিকে নির্দেশ শিক্ষামন্ত্রীর
2026-03-05
বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম সঠিকভাবে তদারকি করা ও এগিয়ে নেওয়ার জন্য তিনি ইউজিসিকে নির্দেশনা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। দেশের বিশ্ববিদ্যালয়সমূহের কার্যক্রম শুধু তদারকির পর্যায়ে সীমিত না রেখে স্ব-উদ্যোগে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করে উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য ইউজিসিকে পরামর্শ দিয়েছেন তিনি। গতকাল বুধবার (০৪ মার্চ) ইউজিসি ভবনে ইউজিসি’র কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা উপযোগী মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে দক্ষতা ও চাহিদা ভিত্তিক শিক্ষা কারিকুলাম প্রবর্তনের পরামর্শ দেন তিনি।
শতভাগ বই পরিমার্জন ও শারীরিক শিক্ষা বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী
শতভাগ বই পরিমার্জন ও শারীরিক শিক্ষা বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী
2026-03-04
দেশে শিক্ষাকে সরকারের অগ্রাধিকার বিবেচনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। গতকাল মঙ্গলবার (০৩ মার্চ) এনসিটিবি কার্যালয়ে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, শতভাগ পাঠ্যপুস্তক পরিমার্জন করতে হবে। কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি অধিক জোর দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক স্তরের (ষষ্ঠ থেকে ৯ম-১০ম) ‘শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা’ পাঠ্য বইটি সবার জন্য বাধ্যতামূলক করতে হবে। একই সাথে এই বিষয়টির ওপর মূল্যায়ন পরীক্ষা নেয়ার কথাও জানান তিনি। শিক্ষামন্ত্রী আরও বলেন, উচ্চমানের বিশেষজ্ঞ দিয়ে কারিকুলাম প্রণয়ন ও পাঠ্যপুস্তক পরিমার্জন করতে হবে। এক্ষেত্রে কোনো দলীয় বিবেচনা করা যাবে না। এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুল হক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে এনসিটিবির বিভিন্ন উইংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাবির নতুন ভিসি পদে আলোচনায় ৫ শিক্ষকের নাম
ঢাবির নতুন ভিসি পদে আলোচনায় ৫ শিক্ষকের নাম
2026-02-23
অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে এই পদত্যাগপত্র দেন। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপাচার্য গতকাল রোববার সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে। তার এই পদত্যাগপত্র জমাদানের ফলে শূন্য হতে চলছে ঢাবির শীর্ষ এই পদটি। সরকার আনুষ্ঠানিকভাবে তার এই পদত্যাগপত্র গ্রহণ করলেই নতুন আরেকজনকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ এই পদে নিয়োগ পেতে আলাপ-আলোচনা চলছে সংশ্লিষ্ট মহলে।