মানবপাচারের ‘মূলহোতা’ বোরহান গ্রেফতার মালয়েশিয়ায়
অবৈধ অভিবাসী পাচারচক্রের ‘মূলহোতা’ বোরহানকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। গত বৃহস্পতিবার (০৯ এপ্রিল) কেলান্তানের কোটা ভারু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, বিশেষ ট্যাকটিক্যাল দল, গোয়েন্দা ও বিশেষ অপারেশন বিভাগ এবং কেলান্তান রাজ্য ইমিগ্রেশন বিভাগের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।