আর্কাইভ
লগইন
হোম
হত্যাকাণ্ড
কক্সবাজারের পর্যটন জোনে ইজিবাইকচালক বন্ধুকে খুন
কক্সবাজার শহরের পর্যটন জোনে মামলা সংক্রান্ত বিরোধের জেরে শওকত আলম (৩২) নামে এক ইজিবাইক চালককে খুন করেছে তার বন্ধু। গত মঙ্গলবার (০৭ এপ্রিল) মধ্যরাতে শহরের হোটেল-মোটেল জোন এলাকার সিলভার বে-রিসোর্টের সামনে সড়কের পাশে এই ঘটনা ঘটে। নিহত শওকত আলম টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ছোট হাবিরপাড়ার মোহাম্মদ আলীর ছেলে। হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত আবু সিদ্দিক (৩৫) নিহতের বন্ধু এবং একই এলাকার ইমান হোসেনের ছেলে।
14 ঘন্টা আগে
বনশ্রীতে স্কুলছাত্রীকে গলাকেটে হত্যার চাঞ্চল্যকর তথ্য দিল গ্রেফতার মিলন
বনশ্রীতে স্কুলছাত্রীকে গলাকেটে হত্যার চাঞ্চল্যকর তথ্য দিল গ্রেফতার মিলন
2026-01-12
ঢাকার বনশ্রীতে স্কুলপড়ুয়া তরুণী ফাতেমা আক্তার লিলি হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন রেস্তোরাঁ কর্মী মিলনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের স্বীকারোক্তির পাশাপাশি ঐ তরুণীকে প্রেম প্রস্তাব দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে বাগেরহাট সদর থানার বড় সিংগা এলাকা থেকে গ্রেফতার করা হয় মো. মিলন মল্লিককে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের মিলন র‌্যাব-৩ জানায়, মিলন মল্লিকের সঙ্গে নিহত স্কুলছাত্রী লিলির সুসম্পর্ক ছিল। তবে এই সম্পর্কের সুবাদে সে বিভিন্ন সময় আকার-ইঙ্গিতে লিলির কাছে প্রেমের বহিঃপ্রকাশ করত এবং লিলির পরিবার বাসা থেকে গ্রামের বাড়িতে গেলে মিলন লিলিকে নিয়ে পালিয়ে যাবে বলে তাকে জানায়।
গাজীপুরে স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন দিয়ে লাশ নিতে বললেন জামাতা
গাজীপুরে স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন দিয়ে লাশ নিতে বললেন জামাতা
2025-12-27
গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় মান্তুরা আক্তার সুমা (২৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার স্বামীর বিরুদ্ধে। স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন দিয়ে লাশ নিতে বলেন জালাল উদ্দিন দুলু নামে এক যুবক। গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) ঐ এলাকার রমিজ আলী ভিলার তৃতীয়তলায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত সুমা ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পূর্ব নড়াইল এলাকার মিরাজুল ইসলামের মেয়ে। তিনি স্থানীয় ‘ইউরো’ নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। অন্যদিকে, অভিযুক্ত স্বামী জালাল উদ্দিন দুলু (৩০) রংপুর জেলার বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
হাদি হত্যার সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
হাদি হত্যার সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
2025-12-20
ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বাংলাদেশের কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করারও আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দেওয়া ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এই তথ্য জানান। ব্রিফিংয়ে দুজারিক জানান, ওসমান হাদির হত্যাকাণ্ড জাতিসংঘের নজরে এসেছে। মহাসচিব এই ঘটনার নিন্দা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বলেন, দেশের নির্বাচন সামনে রেখে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সকল পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে হবে। তিনি সংশ্লিষ্টদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, উত্তেজনা কমাতে এবং সহিংসতা এড়াতে সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে, যাতে একটি শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ বজায় থাকে।