৪৮ ঘণ্টার মধ্যে ভেঙে যেতে পারে বিসিবি’র বোর্ড কার্যক্রম!
গত অক্টোবরের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অনিয়ম তদন্তে কমিটির প্রতিবেদন আইসিসির কাছে পাঠিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ অথবা আগামীকালের মধ্যে আইসিসি থেকে উত্তর আসতে পারে। এরপরই থেমে যেতে পারে বর্তমান বোর্ডের কার্যক্রম। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ নিয়ে এমন আলোচনা চলছে।
একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে এই বোর্ড ভাঙলে অবাক হওয়ার কিছু থাকবে না। আবার এত সহজে বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে, এমনটিও মনে করেন না অনেকে।