আর্কাইভ
লগইন
হোম
টি-টোয়েন্টি সিরিজ
আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারতীয় ক্রিকেট দল
এই বছরের সেপ্টেম্বর মাসে আয়ারল্যান্ডে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু একই সময়ে আয়ারল্যান্ডে না গিয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকবাজকে এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির এক কর্মকর্তা। মূলতঃ বিগত ২০১৫ সালে স্থগিত হওয়া ভারত সিরিজটি এই বছরের আগস্ট-সেপ্টেম্বর উইন্ডোতে আয়োজন করতে চায় বিসিবি। সূচি অনুযায়ী, আগামী ২৮ আগস্ট ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতীয় দলের।
5 দিন আগে
টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেদারল্যান্ডস দল বাংলাদেশে
টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেদারল্যান্ডস দল বাংলাদেশে
2025-08-27
নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে। স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন দলটি আজ বুধবার (২৭ আগস্ট) সকালে ঢাকায় অবতরণের পরই দুপুরে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। পুরো সিরিজ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, এই সিরিজ আইসিসির ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) অংশ নয়। তবে আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুতির সুযোগ হিসেবেই এটি আয়োজন করা হয়েছে। ফলে বড় টুর্নামেন্টের আগে এই সিরিজ টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ অনুশীলনের সুযোগ এনে দেবে।
সিলেটে ১৫০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস খেলা
সিলেটে ১৫০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস খেলা
2025-08-26
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সিলেটে শুরু হচ্ছে। দর্শকদের জন্য রয়েছে চমকপ্রদ সুখবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, এই সিরিজে টিকিটের দাম আগের তুলনায় অর্ধেক করা হয়েছে। মাত্র ১৫০ টাকায় মাঠে বসে খেলা উপভোগ করা যাবে। আগামী ৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৬ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। দর্শকরা টিকিট কিনতে পারবেন বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট https://gobcbticket.com.bd থেকে।
টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস
টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস
2025-08-21
সিলেটে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। দলের নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তবে বাস ডে লেডে, মাইকেল লেভিটের মতো অভিজ্ঞ অলরাউন্ডার এবং আগ্রাসী ওপেনার রুলফ ফন ডার মেরওয়ার মতো দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা আসছেন না বাংলাদেশ সফরে। তবে অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে সাজানো এই ১৫ সদস্যের দলে আছেন ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, পল ফন মিকেরেনের মতো নির্ভরযোগ্যরা। সঙ্গে নতুন নোয়াহ ক্রোয়েস, বেন ফ্লেচার ও শারিজ আহমেদ। আরও জায়গা পেয়েছেন তেজা নিদামানুরু, সাকিব জুলফিকার, রায়ান ক্লেইন, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিংঙ্গেল ও ফ্রেড ক্ল্যাসেন।