আর্কাইভ
লগইন
হোম
এক্স
হাজার কোটি টাকার ক্ষতি থেকে আইসিসিকে বাঁচালো পাকিস্তান
আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট না করার সিদ্ধান্তে বড় আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে আইসিসি। পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তে প্রায় ১৭৪ মিলিয়ন ডলার ক্ষতি এড়ানো গেছে বলে জানিয়েছে ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস। বাংলাদেশি মুদ্রায় এই অঙ্ক প্রায় ২,১০০ কোটি টাকা। প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচটি না হলে সম্প্রচার স্বত্ব, টিকিট বিক্রি ও স্পনসরশিপ মিলিয়ে এই বিপুল ক্ষতির মুখে পড়ত বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। একটি সূত্র জানিয়েছে, ‘বয়কট হলে মোট আর্থিক ক্ষতির পরিমাণ হতো প্রায় ১৭৪ মিলিয়ন ডলার।’
2026-02-10
সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হলে ঝুঁকি বাড়বে শিশুদের: ইউটিউব
সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হলে ঝুঁকি বাড়বে শিশুদের: ইউটিউব
2025-12-04
অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের আইন কার্যকর করতে চলেছে। এই নিয়ে ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব জানিয়েছে, এই আইন কার্যকর হলে শিশুদের নিরাপত্তা ঝুঁকি আরও বাড়বে। ইউটিউবের দাবি, এই আইন তড়িঘড়ি করে বানানো হয়েছে। এই আইন কার্যকর করা হলে কঠোর প্যারেন্টাল কন্ট্রোল ব্যবস্থা নিষ্ক্রিয় হয়ে পড়বে বলে জানিয়েছে সংস্থাটি। আর এই নিয়ে দেশটিতে চলছে-একদিকে প্রশংসা, অন্যদিকে সমালোচনা। ইউটিউব আরও জানিয়েছে,আগামী ১০ ডিসেম্বর থেকে ১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা শুরু হলে অভিভাবকরা আর তাদের অপ্রাপ্তবয়স্ক সন্তানের অ্যাকাউন্ট নজরে রাখার সুযোগ পাবেন না। কনটেন্ট সেটিংস নিয়ন্ত্রণ বা কোনো চ্যানেল ব্লক করার সুযোগ তাদের হাতে থাকবে না। শিশুরা তখনো ভিডিও দেখতে পারবে, তবে অ্যাকাউন্ট ছাড়া।
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যু: রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও সেলিব্রেটিদের অনুভূতি
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যু: রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও সেলিব্রেটিদের অনুভূতি
2025-11-25
কিংবদন্তি বলিউড অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। গতকাল সোমবার (২৪ নভেম্বর) ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় সিনেমার ‘হি-ম্যান’। ১২ নভেম্বর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে তিনি বাড়ি ফিরেছিলেন; শারীরিক অবস্থাও স্থিতিশীল বলে জানিয়েছিল পরিবার। আগামী ০৮ ডিসেম্বর তার ৯০তম জন্মদিন পালনের প্রস্তুতি চললেও তার আগেই নক্ষত্রের মতো নিভে গেল তার আলো। ধর্মেন্দ্রর প্রস্থান শুধু এক পরিবারের নয়, ভারতীয় বিনোদন জগতেরও বিরাট ক্ষতি। তার মৃত্যুতে রাষ্ট্রপতি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, রাজনীতিক, শিল্পী—সবাই শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।