আর্কাইভ
লগইন
হোম
বিজ্ঞান ও আবিষ্কার
ইন্টারনেট ছাড়াই চ্যাট করা যাবে নতুন অ্যাপ বিটচ্যাটে
আমরা মনে করতাম এতদিন বার্তা পাঠাতে ইন্টারনেট সংযোগ থাকা বাধ্যতামূলক বলেই ধরা হয়। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামসহ বেশিরভাগ বার্তা আদান–প্রদানের অ্যাপ ব্যবহার করতে মোবাইল ডাটা বা ওয়াই–ফাই প্রয়োজন হয়। তবে এবার এমন একটি অ্যাপের খবর পাওয়া গেছে, যার মাধ্যমে ইন্টারনেট ছাড়াই সরাসরি বার্তা আদান–প্রদান করা সম্ভব হবে। প্রযুক্তি উদ্যোক্তা জ্যাক ডরসি—যিনি একসময় টুইটার (বর্তমানে এক্স নামে পরিচিত)–এর সহ–প্রতিষ্ঠাতা—এই নতুন অ্যাপটি তৈরি করেছেন। অ্যাপটির নাম বিটচ্যাট। এই অ্যাপের বিশেষত্ব হলো, এটি ইন্টারনেট বা মোবাইল ডাটা ছাড়াই কাজ করতে পারে। পুরো যোগাযোগ ব্যবস্থা নির্ভর করবে ব্লুটুথ প্রযুক্তির ওপর। অর্থাৎ কাছাকাছি থাকা এক বা একাধিক ডিভাইসের মধ্যে ব্লুটুথের মাধ্যমে বার্তা আদান–প্রদান করা যাবে।
3 ঘন্টা আগে