শাহরুখের পর এবার সালমানের নায়িকা হচ্ছেন নয়নতারা?
বলিউড ভাইজান সালমান খান ‘ব্যাটল অফ গালওয়ান’ ছাড়াও বেশ কয়েকটি প্রকল্পে কাজ করছেন। তার হাতে বেশ কয়েকটি বড় সিনেমার স্ক্রিপ্টও রয়েছে। এর মধ্যে একটি হল দক্ষিণী পরিচালক বংশী পাইদিপল্লির পরবর্তী সিনেমা।
শোনা যাচ্ছে যে, বংশী সালমানের সঙ্গে একটি বড় বিনোদনমূলক সিনেমা তৈরি করতে যাচ্ছন।
যেখানে ভাইজানের নায়িকা লেডি সুপারস্টার নয়নতারা। খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই সালমান এবং নয়নতারার জুটি নিয়ে বেশ উত্তেজিত।
বিগত ২০০৩ সালের ‘জাওয়ান’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে নয়নতারাকে দেখা গিয়েছিল। এবার নয়নতারা সালমান খানের সঙ্গেও জুটি বাঁধতে চলেছেন।
সিনেমাটি নাকি প্রযোজনা করবেন ভামশী। বলা হচ্ছে, এটি একটি প্যান-ইন্ডিয়া হিন্দি সিনেমা হবে যাতে ভরপুর বিনোদন থাকবে। তবে, এই খবরটি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।