আর্কাইভ
লগইন
হোম
এমপিওভুক্ত
এমপিও শিক্ষকদের বৈশাখী ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বৈশাখী ভাতা পাবেন তারা। গতকাল সোমবার (০৬ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এই সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ের বাজেট শাখায় পাঠানো হয়। মাউশির এক কর্মকর্তা জানিয়েছেন, ৩ লাখ ৯০ হাজার ২৩৯ জন শিক্ষক-কর্মচারীর বৈশাখী ভাতার প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে স্কুলের ৩ লাখ ২ হাজার ৬৯৩ জন এবং ও কলেজে ৮৭ হাজার ৫৪৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
2026-04-07
কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের রাতযাপন
কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের রাতযাপন
2025-10-13
কেউ কাঁথা বিছিয়ে ব্যাগ মাথার নিচে দিয়ে ঘুমিয়েছেন, কেউ সামান্য কাগজ বা মাদুর পেতে শুয়েছেন; ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে এভাবেই রাতযাপন করছেন এমপিভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। গতকাল রোববার (১২ অক্টোবর) রাত ১২টা নাগাদ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, শিক্ষকদের অনেকেই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। অনেকেই ইতোমধ্যে ঘুমিয়ে গেছেন। তারা জানিয়েছেন, ৩ দফা দাবিতে প্রজ্ঞাপন না হলে তারা এখান থেকে যাবেন না। অন্যদিকে, আজ শহীদ মিনার থেকে অনির্দিষ্টকালের জন্য সব এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মবিরতি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।