আর্কাইভ
লগইন
হোম
ঢাকা ক্যাপিটালস
২০২৫ সালের বর্ষসেরা হওয়ার দৌড়ে তাসকিন-মেহেদী
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো নতুন বছরের শুরুতে দেয় আগের বছরের সেরা পারফরম্যান্সের পুরস্কার দিয়ে থাকে। বিভিন্ন বিভাগে বর্ষসেরা নির্বাচন করে একটি স্বাধীন জুরি বোর্ড। ২০২৫ সালের পুরস্কারের জন্য গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রকাশিত ক্রিকইনফোর মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই বোলার মেহেদী হাসান ও তাসকিন আহমেদ। গত বছর কলম্বোয় শ্রীলংকার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে অসাধারণ বোলিংয়ে মাত্র ১১ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশকে জিতিয়েছিলেন মেহেদী। বর্ষসেরা আন্তর্জাতিক টি-টোয়েন্টি বোলিং পারফরম্যান্সে বাংলাদেশের এই অফ-স্পিনারের পাশাপাশি মনোনয়ন পেয়েছেন ভারতের বরুন চক্রবর্তী, কুলদীপ যাদব এবং পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ ও শাহিন আফ্রিদি।
6 দিন আগে
‘দোষ প্রমাণ হলে ব্যবস্থা নেব’ : ঢাকা ক্যাপিটালস
‘দোষ প্রমাণ হলে ব্যবস্থা নেব’ : ঢাকা ক্যাপিটালস
2025-08-19
সর্বশেষ বিপিএলে স্পট ফিক্সিং নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠিত ৩ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দেবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে। এই তদন্তে এখন পর্যন্ত ৩টি ফ্র্যাঞ্চাইজির নাম এসেছে অভিযুক্ত হিসেবে, যার মধ্যে আছে ঢাকা ক্যাপিটালসও। গতকাল সোমবার (১৮ আগস্ট) দেশের একটি সংবাদমাধ্যম এই নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশের পর আজ নিজেদের ফেসবুক পেজে বিবৃতি দিয়েছে ঢাকা ক্যাপিটালস। সেখানে তারা জানায়, তদন্ত শুরুর পর থেকেই বিসিবির স্বাধীন কমিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখা হয়েছে এবং যে কোনো তথ্য চাওয়া হলে তা সরবরাহ করা হয়েছে। তদন্তে তারা পূর্ণ সহযোগিতা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে উল্লেখ করা হয়।