নেত্রকোনার ৪ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ
নেত্রকোনা সদর উপজেলার ৪টি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, কয়েকজন দুর্বৃত্ত প্রথমে পৌর শহরের পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর সদর উপজেলার লাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরিজাগি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রেও আগুন দেয়। পরে স্থানীয় লোকজন টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।