Sunday, March 15, 2026
২৭.৪°C
আর্কাইভ
English
বাংলা
লগইন
সব খবর
প্রধান সংবাদ
জাতীয়
রাজনীতি
বাংলাদেশ
আন্তর্জাতিক
অর্থনীতি
আইন-আদালত
খেলাধুলা
বিনোদন
শিক্ষা
স্বাস্থ্যসেবা
তথ্য-প্রযুক্তি
লাইফস্টাইল
গণমাধ্যম
পর্যটন
প্রবাস
অপরাধ
দুর্ঘটনা
জব কর্ণার
অনুসন্ধান
সর্বশেষ সংবাদ
হোম
ইসলামিক স্টেট
সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করছে মার্কিন যুক্তরাষ্ট্র
এবার সিরিয়া থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে সিরিয়ায়। এই ঘাঁটিগুলো তৈরি করা হয়েছিল এক যুগ আগে আইএসের উত্থানের সময়। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সময় সিরিয়ায় শুরু হওয়া গৃহযুদ্ধের মধ্যেই ২০১৪ সালে উত্থান ঘটে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর। উত্থানের অল্প সময়ের মধ্যেই সিরিয়া ও ইরাকের বিস্তৃত ভূখণ্ড দখল করে নিজেদের আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করে আইএস। আইএস-কে দমনের জন্য সে সময় সিরিয়ায় সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। বিগত ২০১৪ সালে আইএসের উত্থানের পর সিরিয়ায় ২ হাজার সেনা পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। বর্তমানে বিভিন্ন ঘাঁটিতে প্রায় ১,০০০ মার্কিন সেনা রয়েছেন। তাদের সবাইকে শীঘ্রই ধাপে ধাপে প্রত্যাহার করে আনা হবে।
2026-02-19