আর্কাইভ
লগইন
হোম
রাজনীতি
‘এমন সিনেমা আগে হয়নি বাংলাদেশে’: নির্মাতা শিহাব শাহীন
এবারে ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে আফরান নিশো অভিনীত সিনেমা ‘দম’। সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও সিনেমাটি নিয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন ‘দাগি’ খ্যাত নির্মাতা শিহাব শাহীন। সিনেমাটি দেখে নিজের মুগ্ধতার কথা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন এই নির্মাতা। তাতে উল্লেখ করেন, দম দেখলাম। চিত্রনাট্য আগেই পড়া ছিল তবুও নতুন লাগলো। এমন সিনেমা এর আগে হয়নি বাংলাদেশে। সবচেয়ে দুর্দান্ত লেগেছে এই সিনেমার পরতে পরতে লুকিয়ে থাকা রাজনীতি। জরুরী রাজনীতি। আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের সংষ্কৃতির যুদ্ধ। সিনেমার নির্মাতা রেদওয়ান রনির নাম উল্লেখ করে শিহাব শাহীন লেখেন, অনেক ইম্পর্টেন্ট একটা সিনেমা বানিয়েছেন।
2026-03-29
যে কারণে রাজনীতি ছেড়েছিলেন অমিতাভ বচ্চন
যে কারণে রাজনীতি ছেড়েছিলেন অমিতাভ বচ্চন
2025-09-25
জনপ্রিয় বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন বর্তমানে তার টেলিভিশন শো 'কৌন বনেগা ক্রোড়পতি'-র ১৭তম সিজন উপস্থাপনা করছেন। খেলার ফাঁকে ফাঁকে বরাবরই নিজের ব্যক্তিগত জীবনের নানা দিক তুলে ধরতে দেখা যায় বিগ বি-কে। এবার যেমন তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে কথা বলেছেন – কেন তিনি রাজনীতি ছেড়েছিলেন। অমিতাভ বলেন, ‘‘আমি অত্যন্ত আবেগের সঙ্গে রাজনীতি ছেড়েছিলাম। আমার জন্মস্থান এলাহাবাদ (বর্তমান প্রয়াগরাজ) মানুষ আমাকে অনেক ভালবাসত। ভোটে নির্বাচিত হয়েও, কয়েকদিন কাটানোর পর আমি বুঝতে পারি, রাজনীতি অত্যন্ত কঠিন কাজ। আপনাকে একদিকে দেখতে হবে, অন্যদিকে শুনতে হবে, আর সব প্রশ্নের উত্তর দিতে হবে, এটি খুবই চ্যালেঞ্জিং।’’