আর্কাইভ
লগইন
হোম
ডিজিটাল
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরু আজ
দেশের জ্বালানি সংকট মোকাবিলায় রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে অনলাইন ক্লাস। আজ রোববার (১২ এপ্রিল) সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে সকাল ৯টা থেকে শুরু হয় অনলাইন ক্লাস। শিক্ষকরা কলেজের নিজ নিজ ক্লাসরুমে এসেই ভার্চুয়ালি ক্লাস করান শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা নিজ নিজ বাসায় বসে অংশ নেন এই ভার্চুয়াল ক্লাসে। শিক্ষকরা জানান, বৈসাবির ছুটি থাকায় পরীক্ষামূলকভাবে কলেজ শাখায় ক্লাস শুরু হলেও পর্যায়ক্রমে স্কুলেও এই কার্যক্রম শুরু করা হবে। এছাড়াও সপ্তাহে তিনদিন রোব, মঙ্গল, বৃহস্পতি অনলাইন এবং শনি, সোম, বুধ অফলাইন ক্লাস নেওয়া হবে বলে জানানো হয়েছে।
5 দিন আগে
শিশুদের গেম আসক্তি কমাতে ফোন সেটিংসেই সমাধান
শিশুদের গেম আসক্তি কমাতে ফোন সেটিংসেই সমাধান
2026-02-16
বর্তমান ডিজিটাল যুগে শিশুদের মধ্যে অনলাইন গেমের প্রতি ঝোঁক বাড়ছে, ফলে দীর্ঘ সময় স্ক্রিনে কাটানো এখন সাধারণ বিষয়। পরিমিত গেম খেলা বিনোদন বা শেখার মাধ্যম হতে পারে, তবে অতিরিক্ত ব্যবহারে শারীরিক ও মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ে। এ ক্ষেত্রে অভিভাবকরা স্মার্টফোনের বিল্ট-ইন নিয়ন্ত্রণ সুবিধা ব্যবহার করে সহজেই গেমের সময় সীমিত করতে পারেন। আইফোন/আইপ্যাডে থাকা স্ক্রীন টাইম ফিচার এবং অ্যান্ড্রয়েডের ডিজিটাল ওয়েলবিয়িং অ্যান্ড পারেন্টাল কন্ট্রোল ব্যবহার করে দৈনিক অ্যাপ ব্যবহারের সময় দেখা ও সীমা নির্ধারণ করা যায়। এতে গেম বা বিনোদনমূলক অ্যাপের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া সম্ভব। পাশাপাশি নতুন অ্যাপ ইনস্টল বা অননুমোদিত কেনাকাটা নিয়ন্ত্রণের ব্যবস্থাও রয়েছে।
‘চ্যাটজিপিটি হেলথ’ যেভাবে কাজ করবে
‘চ্যাটজিপিটি হেলথ’ যেভাবে কাজ করবে
2026-01-11
ওপেনএআই তাদের জনপ্রিয় চ্যাটবটের নতুন ফিচার ‘চ্যাটজিপিটি হেলথ’ চালু করেছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিরাপদভাবে নিজের চিকিৎসা নথি এবং বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত অ্যাপ চ্যাটজিপিটির সঙ্গে সংযুক্ত করতে পারবেন। এর ফলে স্বাস্থ্য ও সুস্থতা সম্পর্কিত তথ্য আরও ব্যক্তিকেন্দ্রিক ও প্রাসঙ্গিকভাবে পাওয়া যাবে। ওপেনএআই গত বুধবার (০৭ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা করে। প্রতিষ্ঠানটির অ্যাপ্লিকেশন বিভাগের প্রধান নির্বাহী ফিজি সিমো বলেন, চ্যাটজিপিটি হেলথের লক্ষ্য চ্যাটজিপিটিকে ব্যবহারকারীর ‘ব্যক্তিগত সুপার-অ্যাসিস্ট্যান্ট’ হিসেবে পরিণত করা, যা জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য ও সরঞ্জাম দিয়ে সহায়তা করবে। তিনি উল্লেখ করেন, বর্তমান স্বাস্থ্যব্যবস্থা রোগী এবং চিকিৎসক উভয়ের জন্যই জটিল হয়ে উঠেছে, আর এআই এই সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে।