আর্কাইভ
লগইন
হোম
বেগম খালেদা জিয়া
সামনে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ বিবেচনায় আছে: শিক্ষামন্ত্রী
আগামীতে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয় সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শুধু ইসলামিক শিক্ষা নয়, সব ধর্মেরই অনুভূতিকে প্রাধান্য দিয়ে সরকার কাজ করছে বলে জানান তিনি। আজ রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে মনিরুল হক চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) এসব কথা জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।
2026-03-15