আর্কাইভ
লগইন
হোম
মির্জা আব্বাস
ভোটে কোনো ‘ইঞ্জিনিয়ারিং’ হলে তা মেনে নেওয়া হবে না: মির্জা আব্বাস
এখন পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে। তবে ভোটে কোনো ধরনের কারচুপি বা ‘ইঞ্জিনিয়ারিং’ হলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ‘মির্জা আব্বাস মহিলা কলেজ ভোটকেন্দ্র’ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত জাতীয় সংসদের ঢাকা-৮ আসনটি মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা এলাকা নিয়ে গঠিত। এদিন দুপুর ১২টার দিকে মির্জা আব্বাস মহিলা কলেজকেন্দ্রে নিজের ভোট দেন। এরপর সাড়ে ১২টায় তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
3 দিন আগে