আর্কাইভ
লগইন
হোম
প্রজ্ঞাপন জারি
নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
বাংলাদেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আজ বুধবার (২৫ মার্চ) আইন মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তিনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী।বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। ব্যারিস্টার রুহুল কুদ্দুস এর আগে পদত্যাগ করা অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের স্থলাভিষিক্ত হচ্ছেন। গত ২৭ ডিসেম্বর আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে বিএনপির মনোনয়নে এমপি নির্বাচিত হন। এরপর তারেক রহমানের মন্ত্রিসভায় তাকে আইনমন্ত্রী করা হয়েছে। নতুন অ্যাটর্নি জেনারেল নিয়োগের প্রজ্ঞাপন আজই জারি করা হতে পারে। নিয়োগের বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আলহামদুলিল্লাহ, আমি ফোন পেয়েছি। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমি চেষ্টা করব।
6 দিন আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান
2026-01-01
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এই দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩বি (১) অনুযায়ী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন। একই সঙ্গে রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩বি (২) অনুযায়ী তাকে মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়েছে।
২৭তম বিসিএস: ৬৭৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
২৭তম বিসিএস: ৬৭৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
2025-12-18
বিগত ২৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রথম পর্যায়ে সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে ৬৭৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুসারে টাকা ২২০০০-৫৩০৬০/- বেতনক্রমে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ০১ জানুয়ারি ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/দপ্তরে তাদের যোগদান করতে বলা হয়েছে। তাদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। বুনিয়াদি প্রশিক্ষণ শেষে তাকে তার চাকরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরকার যেরূপ স্থির করবে সেরূপ পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।