আর্কাইভ
লগইন
হোম
ভাইরাল
দুবাইয়ে শামীম ওসমানের কেক কাটার ছবি নিয়ে যা জানা গেল
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপরেই সাবেক মন্ত্রী-এমপিসহ দলের অনেক নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এ তালিকায় নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও। তবে সম্প্রতি সালমা ওসমান লিপি নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়, যেখানে ইঙ্গিত মেলে শামীম ওসমান এখন দুবাইয়ে অবস্থান করছেন। সেই ছবিতে দাবি করা হয় তার নাতি এখন দুবাইয়ে কেক কাটছেন। সেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরা
1 দিন আগে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়লো বিমান
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়লো বিমান
2025-12-10
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোকোয়া শহরে সড়ক চলমান একটি গাড়ির ওপর আছড়ে পড়েছে ছোটো আকারের একটি উড়োজাহাজ। গতকাল সোমবার (০৯ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ঘটেছে এই এই দুর্ঘটনা। দুর্ঘটনায় ঐ গাড়ির চালক সামান্য আহত হয়েছেন। গাড়ির ওপর আছড়ে পড়ার দৃশ্যটি ইতোমধ্যে এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল পুলিশের কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, গতকাল সোমবার সন্ধ্যায় কোকোয়ার আই-১৯ মহাসড়কে জরুরি অবতরণের সময় একটি চলমান টয়োটা ক্যাম্রি গাড়ির ওপর আছড়ে পড়ে বিমানটি। গাড়িটি চালাচ্ছিলেন ৫৭ বছর বয়সী এক নারী। আর বিমানটিতে চালকের সঙ্গে একজন যাত্রী ছিলেন। উভয়েরই বয়স ২৭ বছর। দুর্ঘটনার পরপরই গাড়ি ও উড়োজাহাজ থেকে ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল পুলিশসূত্রে জানা গেছে, যে নারী গাড়ি চালাচ্ছিলেন, তিনি সামান্য আহত হয়েছেন। বিমানের চালক এবং যাত্রী অক্ষত আছেন।
লন্ডনে শাহরুখ-কাজলের ভাস্কর্য নিয়ে আবেগ-আপ্লুত ভক্তরা
লন্ডনে শাহরুখ-কাজলের ভাস্কর্য নিয়ে আবেগ-আপ্লুত ভক্তরা
2025-12-06
দীর্ঘ প্রায় ৩০ বছর পরেও বলিউডের জনপ্রিয় সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’–এর স্মরণীয় মুহূর্ত উদযাপন করলেন শাহরুখ খান ও কাজল। লন্ডনের লেস্টার স্কোয়ারে সিনেমার আইকনিক দৃশ্যের ভঙ্গিমায় তৈরি ব্রোঞ্জের ভাস্কর্য উন্মোচন করেন এই দুইজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজলের সন্তান, ছেলে যুগ ও মেয়ে নিসা। ছবিতে দেখা যায়, মুষলধারে বৃষ্টির মধ্যে ছাতা হাতে কাজলের পাশে দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ খান; দুইজনেই হাসিমুখে এবং আনন্দিত। তাদের পেছনেই ভাস্কর্যটি স্পষ্টভাবে দৃশ্যমান। ভাস্কর্যটি কাজলের চরিত্র সিমরান এবং শাহরুখের চরিত্র রাজ–এর বিখ্যাত পোজে তৈরি। কাজল সাংবাদিকদের বলেন, ‘এটি সত্যিই অবিশ্বাস্য। ভাস্কর্যটির সামনে আমাদের সন্তানদের সঙ্গে থাকা যেন পুরনো স্মৃতিকে নতুনভাবে জীবন্ত করে তুলেছে। ৩০ বছর পরও ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ যে ভালোবাসা পাচ্ছে, তা সত্যিই আশ্চর্যজনক।’
মিস ইউনিভার্স থেকে দুই বিচারকের পদত্যাগ যে কারণে
মিস ইউনিভার্স থেকে দুই বিচারকের পদত্যাগ যে কারণে
2025-11-20
বিচার প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে মিস ইউনিভার্স প্রতিযোগিতার বিচারক প্যানেল থেকে সরে দাঁড়িয়েছেন দুইজন বিচারক। বিশ্বসুন্দরী প্রতিযোগিতার অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘মিস ইউনিভার্সের’ ৭৪তম আয়োজন এবার অনুষ্ঠিত হচ্ছে থাইল্যান্ডে। আগামিকাল শুক্রবার (২১ নভেম্বর) ঘোষণা করা হবে নতুন মিস ইউনিভার্সের নাম। গত মঙ্গলবার লেবানিজ-ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ আট সদস্যের জুরিবোর্ড থেকে নিজের পদত্যাগের ঘোষণা দেন। ইনস্টাগ্রামে তিনি পদত্যাগের ঘোষণা দেন। হারফুশের পদত্যাগের কয়েক ঘণ্টা পরই দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন ফরাসি ফুটবল ম্যানেজার ক্লদ মাকেলেলে। তবে পদত্যাগের কারণ হিসেবে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করেন তিনি। হারফুশ তার পোস্টে লেখেন, ১৩৬ দেশের প্রতিযোগীর মধ্য থেকে ৩০ জন ফাইনালিস্ট বাছাইয়ের জন্য একটি অনানুষ্ঠানিক জুরিবোর্ড গঠন করা হয়েছে। এই দলের সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের আসল ৮ সদস্যের জুরির কেউই উপস্থিত ছিলেন না, আমিও না। আমি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনে হতবাক হয়েছি।