আর্কাইভ
লগইন
হোম
মাউশি
এমপিও শিক্ষকদের বৈশাখী ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বৈশাখী ভাতা পাবেন তারা। গতকাল সোমবার (০৬ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এই সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ের বাজেট শাখায় পাঠানো হয়। মাউশির এক কর্মকর্তা জানিয়েছেন, ৩ লাখ ৯০ হাজার ২৩৯ জন শিক্ষক-কর্মচারীর বৈশাখী ভাতার প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে স্কুলের ৩ লাখ ২ হাজার ৬৯৩ জন এবং ও কলেজে ৮৭ হাজার ৫৪৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
2026-04-07