আর্কাইভ
লগইন
হোম
ঈদুল ফিতর
নায়িকা বুবলী এবার গায়িকা হলেন
আসন্ন ঈদুল ফিতরে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির দুর্দান্ত সব আয়োজনের একটি হচ্ছে দুই ভুবনের দুই জনপ্রিয় তারকার একসঙ্গে গান। এবার সেই পরিবেশনায় জুটি হলেন অভিনেত্রী শবনম বুবলী ও গায়ক ইমরান মাহমুদুল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইত্যাদি জানিয়েছে, পেশাদার সংগীতশিল্পী না হয়েও ইমরানের সঙ্গে চমৎকারভাবে গানটি গেয়েছেন বুবলী। অভিনয়ে জনপ্রিয় বুবলীর টিভিতে গাওয়া এটিই প্রথম গান। বলা যায়, এই গানের মাধ্যমেই বুবলীর গায়িকা হিসেবে আত্মপ্রকাশ। অর্থাৎ ইত্যাদির মাধ্যমে নায়িকা বুবলী গায়িকা হলেন। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। দ্বৈতভাবে গেয়েছেন ইমরান ও বুবলী।
23 ঘন্টা আগে
শুটিংয়ে আহত হন চিত্রনায়ক আরিফিন শুভ
শুটিংয়ে আহত হন চিত্রনায়ক আরিফিন শুভ
2025-12-04
অনেকটাই চুপিসারে ঢাকার বাইরে চলছে চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত ‘মালিক’ সিনেমার শুটিং চলছে। বিষয়টি পুরো ইউনিট গোপন রাখতে চাইলেও তা পুরোপুরি সম্ভব হয়নি। ইতোমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে শুটিংয়ের কয়েকটি দৃশ্য। এরমধ্যেই জানা গেল, শুটিং করতে গিয়ে আহত হয়েছেন আরিফিন শুভ। একটি অ্যাকশন দৃশ্য ধারণের সময় তার শরীরে আগুন লাগে। সিনেমার মতোই এই দুর্ঘটনা নিয়েও চুপ রয়েছেন সিনেমার সঙ্গে যুক্তরা। তবে শুটিং ইউনিটের কয়েকটি সূত্র জানায়, অ্যাকশন দৃশ্যটিতে শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুন জ্বলার কথা ছিল। সবকিছু ঠিকভাবেই প্রস্তুত ছিল। কিন্তু ক্যামেরা চালু হতেই নিয়ন্ত্রণ হারিয়ে আগুন হঠাৎ করে শুভর পায়ে ধরে যায়। কয়েক সেকেন্ডের ব্যবধানে শিখা আরও উঁচু হতে থাকে। সূত্রগুলো আরও জানায়, আগুন লাগার পর শুভ প্রথমে নিজেই তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন থামছিল না। তীব্র তাপে ভারসাম্য হারিয়ে একসময় মাটিতে পড়ে যান তিনি। তখন ইউনিটের সদস্যরা ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন। আগুন নেভালেও তার পায়ে দগ্ধচিহ্ন পড়ে।
‘দম’ সিনেমা মুক্তির পর নিজেকে পাক্কা অভিনেত্রী বলবেন পূজা চেরী
‘দম’ সিনেমা মুক্তির পর নিজেকে পাক্কা অভিনেত্রী বলবেন পূজা চেরী
2025-10-30
সামনে ঈদুল ফিতরের সিনেমা ‘দম’-এর মহরত অনুষ্ঠান হয়ে গেল। গতকাল বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে এই মহরত অনুষ্ঠিত হয়। এই সময় সিনেমা কলাকুশলীরা অংশ নেন। মহরত অনুষ্ঠানে ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী, আফরান নিশো, অভিনেত্রী পূজা চেরী প্রমুখ। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা ‘দম’। এই সিনেমার গল্পটি সার্ভাইভাল ঘরানার। এটি পরিচালনা করছেন ঢালিউডের জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি। শিগগিরই শুরু হবে সিনেমা 'দম'-এর শুটিং। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।
শাকিব খান প্রতি সিনেমায় কত টাকা পারিশ্রমিক নেন?
শাকিব খান প্রতি সিনেমায় কত টাকা পারিশ্রমিক নেন?
2025-07-10
ঢালিউড সুপারস্টার শাকিব খান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। গুঞ্জন ছড়িয়েছে, আগামী বছরের ঈদুল ফিতরের একটি সিনেমার জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন তিন কোটি টাকা! যদি এই খবর সত্যি হয়, তাহলে এটি দেশের চলচ্চিত্রে কোনো নায়কের পারিশ্রমিকের নতুন রেকর্ড তৈরি হবে। যা অন্য কোনো শিল্পীর পারিশ্রমিকের ধারেকাছেও নেই। বিগত ১৯৯৯ সালে ‘অনন্ত ভালোবাসা’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় শাকিব খানের। দীর্ঘ ক্যারিয়ারে নিজেকে প্রমাণ করেছেন বারবার। ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের পর তার জনপ্রিয়তা আরও বেড়ে যায়। এর পূর্বে ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার জন্য ৪০ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। তবে ‘বরবাদ’ চলচ্চিত্রে তার পারিশ্রমিক নিয়েও চাপা গুঞ্জন ছিল, যা প্রকাশ্যে আসেনি।