আর্কাইভ
লগইন
হোম
পঞ্চগড়
পঞ্চগড়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কার্যালয় খুলে দিলেন সদর উপজেলা বিএনপি নেতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একদিন পরেই পঞ্চগড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। তালা খুলে দেওয়ার পর বক্তব্যও দিয়েছেন ঐ নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে পক্ষে-বিপক্ষে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের অফিস খুলে দিয়ে তাদের পাশে থাকার পরিশ্রুতি ব্যক্ত করেন বিএনপির এই নেতা। ভিডিওতে দেখা যায়, চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেট বক্তব্য দিচ্ছেন। তাকে বলতে শোনা যায়, ‘সদর উপজেলা বিএনপির সভাপতি জননেতা আবু দাউদ প্রধান প্রথমে যে কাজটি করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণের সংগঠন চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজ তালামুক্ত অবমুক্ত করেছেন।’
3 ঘন্টা আগে
‘মুজিব পরিবারের জমিদারি ভেঙেছি, নতুন ফ্যাসিবাদ এলেও লড়াই করব’: নাহিদ ইসলাম
‘মুজিব পরিবারের জমিদারি ভেঙেছি, নতুন ফ্যাসিবাদ এলেও লড়াই করব’: নাহিদ ইসলাম
2025-07-05
মুজিব পরিবারের জমিদারি ভাঙা হয়েছে, নতুন কোনো ফ্যাসিবাদ তৈরি হলে তাদের বিরুদ্ধেও লড়াই করবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল শুক্রবার (০৪ জুলাই) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারে এনসিপির কার্যালয় উদ্বোধনকালে তিনি এ কথা জানান। নাহিদ বলেন, বিগত দিনে সনাতন ধর্মাবলম্বী ভাইবোনেরা অনেক নির্যাতিত হয়েছেন আওয়ামী লীগের মাধ্যমে। আওয়ামী লীগ সাম্প্রদায়িক দল। তারা কখনো সনাতন ধর্মাবলম্বী মানুষের সঙ্গে ইনসাফ করেনি। মুজিব পরিবার দেশের জমিদারি নিয়েছিল, তা ভেঙেছি আমরা। নতুন কোনো ফ্যাসিবাদ তৈরি হলে তাদের বিরুদ্ধেও আমরা লড়াই করব। এনসিপির আহ্বায়ক বলেন, আমাদের প্রত্যাশা দেশটাকে আমরা নতুন করে গড়ব, ইনসাফের ভিত্তিতে শান্তির ভিত্তিতে আমরা দেশটাকে গড়ে তুলবো। চাঁদাবাজি সন্ত্রাসমুক্ত একটা দেশ হবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের গণঅভ্যুত্থানে যেসব তরুণ নেতৃত্ব দিয়েছিলাম তারা মিলে এই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, সেই পার্টি আপনাদের সঙ্গে নিতে চায়, জনগণের কথা বলতে চায়, অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে রাজনীতি করতে চায়।