আর্কাইভ
লগইন
হোম
হিজবুল্লাহ
লেবানন-ইসরাইল যুদ্ধবিরতি ‘অর্থহীন’: হিজবুল্লাহ
মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন ও ইসরাইলের চলমান যুদ্ধবিরতি ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যুদ্ধবিরতির মেয়াদ ৩ সপ্তাহ বাড়ানোর একদিন পর এমন মন্তব্য করল সশস্ত্র গোষ্ঠীটি।  এদিকে, লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলি হামলায় দুইজন নিহত হয়েছেন এবং হিজবুল্লাহ একটি ইসরাইলি ড্রোন ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হোয়াইট হাউসে ইসরাইল ও লেবাননের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পর যুদ্ধবিরতির মেয়াদ ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা দেন। লেবানন ও ইসরাইল সরকারের মধ্যে হওয়া এই যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ রোববার শেষ হওয়ার কথা ছিল।
2026-04-25
ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ২, যুদ্ধবিরতিকালেই প্রাণ হারালো ১৮৬ জন
ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ২, যুদ্ধবিরতিকালেই প্রাণ হারালো ১৮৬ জন
2025-04-17
গতকাল বুধবার (১৬ এপ্রিল) লেবাননের দক্ষিণাঞ্চলে পৃথক ইসরায়েলি হামলায় ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি রয়েছে, তা সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা হিজবুল্লাহর এক সদস্যকে হত্যা করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ওয়াদি আল-হুজাইরে একটি যানবাহনে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হয়েছে। এই এলাকা সীমান্ত থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, হানিনে এলাকায় আরেকটি ইসরায়েলি হামলায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন।